বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তুমি চাইলে তো কখনও কখনও আমাকে একটু মিস করতে পারো!
কেন করো না?
তুমি চাইলে তো কখনও কখনও আমাকে দু-লাইন লিখতে পারো!
কেন লেখো না?
তুমি চাইলে তো কখনও কখনও আমার সাথে একটু কথা বলতে পারো!
কেন বলো না?
তুমি চাইলে তো কখনও কখনও আমার মেসেজের রিপ্লাই দিতে পারো!
কেন দাও না?
তুমি চাইলে তো কখনও কখনও আমাকে ভেবে হঠাৎ গাইতে পারো!
কেন গাও না?
তুমি চাইলে তো কখনও কখনও পুরোনো সময়ে ফিরে হাসতে পারো!
কেন হাসো না?
তুমি চাইলে তো কখনও কখনও আমার ছবি দেখতে পারো!
কেন দেখো না?
তুমি চাইলে তো কখনও কখনও আমাকে ক্ষমা করতে পারো!
কেন করো না?
তুমি চাইলে তো কখনও কখনও আমাকে খুব করে বকতে পারো!
কেন বকো না?
তুমি চাইলে তো কখনও কখনও আমাকে একটু দেখতে চাইতে পারো!
কেন চাও না?
তুমি চাইলে তো কখনও কখনও আমার বুকে কিছু কষ্ট রাখতে পারো!
কেন রাখো না?
তুমি চাইলে তো কখনও কখনও আমার কাছে বসে কাঁদতে পারো!
কেন কাঁদো না?
বুঝি ইগো বাধা দেয়?
ইগো চাইলে তো কখনও কখনও আমাকেও বাধা দিতে পারে!
কেন দেয় না?
#সংগৃহীত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now