বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শেষ পর্যন্ত ছোট চাচার রাগ একটু কমল, বাস থেকে নামানো আমাদের মালপত্রের ওপর বসে পড়ে গজগজ করতে করতে একটা সিগারেট ধরালেন, খালেদ পর্যন্ত সেটা সহ্য করে গেল। বাসের টিকিটের ভাড়াটা এর মাঝে গেছে, সময় মত কক্সবাজারে না পৌছালে হোটেলের রিজার্ভেশনের টাকাটাও গচ্চা যাবে। বড় চাচা হলে এতক্ষণে খুনোখুনি হয়ে যেত, ছোট চাচা বলে বক্ষা।
ছোট চাচার মেজাজটা ঠাণ্ডা হওয়ার পর খালেদ হাত পা নেড়ে বলল, এটা ডাইনোসোরের ফসিল। তোমায় কে বলেছে এটা ডাইনোসোরের ফসিল?
পৃথিবীতে আর কোন জন্তু নাই যার এতবড় হাড় আছে। আর এটা কতখানি ভারী
দেখেছ? ঠিক ফসিল যে রকম হয়। তুমি কেমন করে জান?
আমি জানি। গত বছর আমরা ডাইনোসোরের উপর একটা প্রজেক্ট করেছি। ডাইনোসোরের উপর পড়াশোনা করার জন্যে আমরা কয়েকজন পিটসবার্গ গিয়েছিলাম। আমি ফসিল চিনি। হুঁম। ছোট চাচা গুম হয়ে বসে রইলেন।
একটা হাড় কত বড় সেটা দেখেই জন্তুর সাইজ বলা যায়। এটা বড় কোন ডাইনোসোর। ব্রাকিওসোরাস না হয় ডিপ্লোডোকাস। লোকটার কথা যদি সত্যি হয় যে, এর দু'হাত লম্বা দাঁত তাহলে এটা নিশ্চয়ই টি-রেক্স।
টি-রেক্স? হ্যাঁ। টাইরানোসোরাস রেক্স। সংক্ষেপে টি-রেক্স। ভয়ঙ্কর ডইনোসোর
ছোট চাচা কোন কথা বললেন না, খালেদ আবার চোখ বড় বড় করে বলল, বিশ্বাস করতে পারেন যে আশপাশে কোথাও ডাইনোসোবের ফসিল রয়েছে। সত্যিকারের ফসিল! বিশ্বাস করেন?
খালেদের এরকম উত্তেজনা দেখে আমি আর রাজুও মোটামুটি উত্তেজিত হয়ে উঠলাম। শেষ পর্যন্ত দেখলাম, ছোট চাচাও মাথা নাড়লেন, বললেন, তা ঠিক, পৃথিবীতে
ডাইনোসোরের ফসিল আর কত জায়গায় পাওয়া যায়?
আমাদের খুঁজে বের করতে হবে জায়গাটা।
ছোট চাচা একটু অনিশ্চিতভাবে মাথা নাড়লেন। রাজু জিজ্ঞেস করল, কেমন করে বের করবে?
খালেদ বলল, ঐ লোকটাকে জিজ্ঞেস করতে হবে কোথায় পেয়েছে। আমি বললাম, আমরা জিজ্ঞেস করলে আমাদের হয়তো পাত্তাই দেবে না, ছোট চাচা, আপনাকে জিজ্ঞেস করতে হবে।
ছোট চাচা তার সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, চল চাই। ওষুধ বিক্রি করার শুকনো মানুষটার কাছে তখন ভিড় একটু কম। সে লম্বা বক্তৃতা
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now