বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক পিঁপড়া ছিল,আর এক পিঁপড়ী ছিল ৷ তাদের মধ্যে ছিল খুব ভাব ৷ একদিন পিঁপড়ীর ভীষন জ্বর হল ৷ সে পিঁপড়ে কে ডেকে বলল,দেখ পিঁপড়ে,আমি মারা যাবার পর আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে ৷ কি পিঁপড়ে ফেলবে তো? পিঁপড়ে বলল,হ্যা পিঁপড়ী অবশ্যই ফেলব ৷ এভাবে সাত দিনের দিন পিঁপড়ে মারা গেল ৷ তখন পিঁপড়ে অনেক কাঁদল ৷ তারপর ভাবল,এখন তো পিঁপড়ে কে নিয়ে গঙ্গায় ফেলতে হবে ৷ এই ভেবে সে পিঁপড়েকে কাঁধে নিয়ে গঙ্গায় চলল ৷ তবে সেখান থেকে গঙ্গা অনেক দুরে,যেতে অনেক দিন লাগে ৷ পিঁপড়ে পিঁপডীকে কাধে নিয়ে সমস্ত দিন হাঁটল ৷ তারপর যখন সন্ধ্যা হল তখন দেখল সে রাজার হাতিশালে এসেছে-সেই যেখানে রাজার সব হাতি থাকে ৷ পিঁপড়ের বড্ড পরিশ্রম হয়েছিল ৷ তাই সে পিঁপডীকে নিয়ে সেখানে বিশ্রাম করতে লাগল ৷ এইসময় সেখানে মস্ত এক হাতি বাঁধা ছিল ৷ সেটা রাজার পাটহস্তি ৷ হাতিটা শুড় নাড়াচ্ছিল,আর ফোঁস ফোঁস করে শ্বাস নিচ্ছিল ৷ আর তাতে পিঁপড়ী শুদ্ধু পিঁপড়ে কে উড়িয়ে নিয়ে যাচ্ছিল ৷ কাজেই পিঁপড়ে রেগে বলল,'খবদ্দার'৷ হাতি কিন্তু তা শুনতেই পেল না ৷ হাতিটা আবার শ্বাস ফেলল,আর তাতে পিঁপড়ে আবার উড়ে গেল ৷ এবাব পিঁপড়ে আরও রেগে জোরে চেঁচিয়ে বলল,"এইয়ো!খবরদার!ভালো হবে না কিন্তু!হতভাগা,পাজি৷!"হাতি ভাবলে,"ভালোরে ভালো, থেকে কে আমাকে চিঁচি করে গাল দিচ্ছে? কই আমি তো কাউকে দেখতে পাচ্ছিনা ৷"এই ভেবে সে জায়গাটা পা দিয়ে একটু ঘষে দিল ৷
পিঁপড়ের তো এবার ভারি বিপদ হল ৷ ভাবল,মাগো এই বুঝি পিষে গেলুম ৷ কিন্তু তারপরই দেখল সে পিষে যায় নি ৷ হাতির পায়ের তলায় যে ছোট ছোট গর্ত থাকে তারই একটাতে ঢুকে সে বেঁচে গিয়েছে,আর পিঁপড়ীকেও ছাড়ে নি ৷ এখন পিঁপড়ের আনন্দ আর দেখে কে! সেই গর্তের ভিতরে বসে সে হাতির পায়ের মাংস খুঁড়ে খুঁড়ে খেতে লাগল ৷ যতক্ষন না সে পিঁপডীকে নিয়ে একেবারে হাতির মাথার ভিতর গিয়ে ঢুকেছিল,ততক্ষন সে খুঁড়তে ছাড়ে নি ৷
হাতির কিন্তু এতে ভারি অসুখ হল ৷ সে খালি মাথা নাড়ে আর চ্যাচায় ৷ আর পাগলের মত ছোটাছুটি করে ৷ সকলে বলল,হায় হায়! হাতির কী হল! তারা কেউ জানে না যে,হাতির মাথায় পিঁপড়ে ঢুকেছে ৷ যদি জানত,তবে তারা হাতির পায়ের নিচে খুব করে চিনি মাখাত ৷ আর চিনির গন্ধে পিঁপডে তক্ষুনি বাইরে বেরিয়ে আসত ৷ কিন্তু তারা তো তা জানত না ৷ তারা বদ্যি ডাকল,ওষুধ খাওয়ালো ৷ আর তাতে হাতি মরে গেল ৷________(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now