বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বল্প সুখের গল্প

"গ্রাম্য লোককথা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বাপ্পী (০ পয়েন্ট)

X এক বাগানে একটি গোলাপ গাছ ছিল ৷ সেই গোলাপ গাছটির পাশে ছিল একটি অমরত্ব গাছ ৷ দুজনে পাশাপাশি বেড়ে উঠছিল ৷ অার দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব ৷ একদিন অমরত্ব গাছটি গোলাপ গাছকে ডেকে বলল,"ভাই গোলাপ , তুমি কি সুন্দর দেখতে! আর তোমার সুগন্ধে মনটা ভরে যায় ৷ তুমি মানুষ ও দেবতা সকলেরই প্রিয় ৷ তোমাকে আমার অভিনন্দন ৷ গোলাপ তখন মৃদু হেসে বলল,তুমি ঠিকই বলেছ৷ তবে আমার এ জীবন খুবই ক্ষনস্থায়ী ৷ আমাকে কেউ গাছ থেকে না তুললেও আমি অতি অল্প সনয়ের মধ্যে বিবর্ন হয়ে যাই ৷ অথচ তুমি কেবলই বিকশিত হও ৷ তুমি এখনও যেমন,পরেও তেমনই থাকবে ৷ আমার মনে হয়,অল্পকাল বিলাস সুখ ভোগ করে মৃত্যুর কোলে ঢলে পড়ার চেয়ে অল্পে সন্তুষ্ট থেকে দীর্ঘকাল শান্তিতে বেঁচে থাকা অনেক ভালো ৷ নীতিশিক্ষা:স্বল্প সুখের চেয়ে সুদীর্ঘ শান্তির জীবন অনেক ভালো ৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৯৩ জন


এ জাতীয় গল্প

→ -:স্বল্প সুখের গল্প:-

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now