বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ইসরাত বললো,"কি আপনি?"
"হ্যা আমি।"
"কেন?"
"ভালোবাসি তোমাকে।"
"যদি গুলি করি।"
"দাও আমার হাতে দাও আমি নিজেই করি।"
ইসরাত ছুরি বের করে রনির হাতে দিলো।রনি ছুরিটা হাতে নিয়ে হাতে লিখতে লাগলো।ইসরাত ভালো করে দেখল রনি লিখেছে,"তোমাকে ভালোবাসি ইসরাত।আমি পারি না তোমাকে ছাড়া থাকতে।"
রনির হাত থেকে রক্ত পড়ছে।ইসরাত রনির হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বললো ,"কি করছেন এসব?"
"দাও পিস্তল।"
"পিস্তল দিয়ে কি করবেন?"
"নিজেকে মারবো।"
ইসরাত ব্যাগ থেকে একটা ওড়না বের করে রনির হাতে পেঁচিয়ে দিতে দিতে বললো,"খুব কেটেছেন তো।মনে হয় ওড়না দিয়ে হবে না।আর হসপিটালে যান।"
ইসরাত আস্তে আস্তে বলতে লাগলো,"আর শুনেন আমার পিস্তল কিন্তু রিয়াল না।নিজেকে রক্ষার জন্য এই খেলনা পিস্তল রেখেছি যেটা দেখতে রিয়ালের মত।তবে ছুরিটা রিয়াল।"
"ওহ।"
"হসপিটালে যান।আমি এখন যাই।"
ইসরাত চলে গেল।রনির মাথা ঘুরছে।শান্তর দিকে তাকাতেই অজ্ঞান হয়ে গেল।
ইসরাত বাসায় এসে বিছানায় বসে পড়লো।রিফাহ কাছে এসে বললো,"কিরে কি হয়েছে?"
"তোর রনি ভাই যা করলো ।হ্যা আমার পিছে এতদিন এত ছেলে ঘুরেছে এরকম পাগল তো কোনোদিন দেখিনি।"
"কি করেছে ভাইয়া?"
"যেয়ে দেখ কি করেছে।ওই ইয়ার বাসায় শান্ত।"
"শান্ত ভাইয়ের বাসায়?"
"হ্যা।"
রিফাহ তাড়াতাড়ি শান্তর বাসায় গেল।গেটে নক করছিল।শান্তর বউ গেট খুলতেই রিফাহ বলে উঠলো,"রনি ভাই আছে এখানে?"
"হ্যা আছে।"
রিফাহ রনির কাছে গেল।রনির হয়ে দিকে তাকিয়ে বলল,"একি ভাইয়া কি হয়েছে হাতে?মারামারি করেছ নাকি?"
শান্ত বললো ,"না মারামারি না তোমার ভাই ভালোবাসার পরীক্ষা দিচ্ছিল।তাই হাতে ছুরি দিয়ে লিখেছে 'আমি তোমাকে ভালোবাসি ইসরাত।আমি পারি না তোমাকে ছাড়া থাকতে।"
রনি চোখ বন্ধ করে আছে।চোখ না খুলেই বললো,"এখনও যদি সে আমার ভালোবাসা না বুঝে তাহলে রেললাইনে দাঁড়াবো।"
রিফাহ বললো,"কি বলছ ভাইয়া এসব!পাগল হলে নাকি!"
"হু পাগল করেছে তোর ওই বান্ধবী।"
রিফাহ রনিকে সান্তনা দিয়ে বললো,"আরে ভাইয়া এতকিছু ভেবো নাতো।ইসরাত তোমার হবেই দেখে নিও।"
"হুমম।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now