>> | কপি-পেস্ট থেকে বিরত থাকুন | প্রতি শনিবার দুপুর.....আরও পড়ুন" /> >> | কপি-পেস্ট থেকে বিরত থাকুন | প্রতি শনিবার দুপুর.....আরও পড়ুন"/>
বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মিশন আসিডিটি দূরীকরণ

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ℝiFAT (০ পয়েন্ট)

X লেখকঃ শাহারিয়ার... "বিসমিল্লাহির রাহমানির রাহিম" >>> | কপি-পেস্ট থেকে বিরত থাকুন | প্রতি শনিবার দুপুর করতোয়া নদীর পাড়ে বসে বসে আমি ও আমার ২ বন্ধু তালহা ও সাদমান বার্গার খাই । কিন্তু আজ বাহিরে খুব ঠাণ্ডা হাওয়া বইছে । এমনিতেই শীতের শুরু তারপর আবার বৃষ্টি পড়ছে ধুমধাম করে । তাই বাতিল হয়ে গেল সেই বার্গার পার্টি । বার্গার পার্টি আর সেই আড্ডাটা আজ আর হল না__আজ আর হল না । সেজন্য তাদের বাসায় আমন্ত্রণ করলাম । নিমন্ত্রণ পেয়ে পেটুক দুটোও আর না করতে পারল না । প্রায় ১ ঘণ্টা ধরে তীর্থের কাকের মত বসে রইলাম কোন সাড়া-শব্দও নেই । এমন সময় কে যেন দরজায় কড়া নাড়ল ; এখন একটু পড়া থামান খুলছি । ডিঙ! ডং! ডিঙ! ডং! , ডক! ডক! ডক! ( দরজায় কলিং বেল ও আঙ্গুল দিয়ে টোকা দেয়ার শব্দ ) আমিঃ আসছিরে! আসছি দাঁড়া! দাঁড়া! এখন শব্দটা বন্ধ হল । তারপর দরজা খুলে দেখি এক অপরিচিত ব্যক্তি (চুলে রং করা বাটপার টাইপের ২০-২২ বয়সের এক ভাইয়া) । অপরিচিত ব্যক্তিঃ আপনের অর্ডার দিতে আইসি ভাইয়া । আমিঃ আপনি কে ভাইয়া ??? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না । আর আমিতো কোনো কিছুই বুঝছি না ! অপরিচিত ব্যক্তিঃ জে আমি ভুল কইরা হয়ত আইসি । খাড়ান একটু চেক হরি । (দুবার ক্রসচেক করে) না ঠিকানাতো ঠিক দেখতাছি ; এইহানে কি আর কোন বাসা আছে নাকি ? আমিঃ না আর তো নেই! ওহ মনে আসছে একটা অর্ডার দিছিলাম ক্রাঞ্চি ফুডসকে কিন্তু , আপনাকে দেখেতো মনে হচ্ছে না যে আপনি… অপরিচিত ব্যক্তিঃ না আমি সোহেল , ক্রাঞ্চি ফুডসে কাম করতাছি । আমিঃ আপনাদের কি নিজস্ব কোন ড্রেস নাই ? সোহেলঃ না , আমি নতুনতো তাই একটু গ্রামের ভাষায় বলছিলআম আরহি হুহোম (সম্মতির শব্দ) । আমার ড্রেস হইতাচ্ছে মানে বানাইতে দিছে কোম্পানি। আমিঃ ও! ও! বুঝেছি ; তাতে কিছু আসে-যায় না গ্রামের ভাষাতো ভাষাই নাকি । আমদের মনের ভাব ব্যক্ত করার একটা উপায় এটা । তো আসেন পানি খেয়ে যান । সোহেলঃ না কিছু দরকার নাই আমি আহি । আমিঃ আমার অর্ডারটা । সোহেলঃ ওহ সরি ! এই নেন ইয়ে নিন আপনার অর্ডার আর ক্যাশ পেমেন্টটা । আমিঃ এই নিন । সোহেলঃ আপনার দিন শুভ হোক । আমিঃ আপনারও । প্রথম পরিচয়টা এমনি করে গেল । খটাস!!!খটাস!!!খটাস!!!(দরজায় ধাক্কা দেয়ার শব্দ) - আরে বন্ধু দরজা খোল! দরজা খোল! দরজাআআ!!! -- আরে কি হইছে ! কে মিয়া দরজায় ধাক্কা দেয় ??? - আরে ওই আমি! -- কে তুই ? - ইয়েস মুই । তাড়াতাড়ি খোল সাইকেল নিয়ে পড়ে গেছি__কাদায় একেবারে মাাখা-মাাখি হয়ে গেছে ! -- আচ্ছা! আচ্ছা! খুলি ১ সেকেন্ড দরজা খোলার পর দেখি আমার বন্ধু তালহা ও সাদমান সাইকেল নিয়ে কাদায় পিছলে পড়ে কাদায় অবস্থা খারাপ । দরজা খুলেই ওদের ওয়াশরুমে পাঠালাম । (ওয়াশরুম থেকে আসার পর) আমিঃ তোরা এত দেরি করলি আর আমিতো ৩টা বার্গার একাই খেয়ে ফেলছি সাদ্মানঃ না তুই খাস নাই না ! মাজাক নেহি চালেগা! নইলে পেটের ইদুর তোরেই খাবে । তালহাঃ আসলে হইছে কি আমি তো সাইকেল চালায়তে চালায়তে আসছিলাম হঠাৎ করে বৃষ্টির পানিতে পইড়া অবস্থা খারাপ । আমিঃ নারে দোস্ত তোদের রেখে আমি খেতে পারি বল । সাদ্মানঃ অনেক হয়েছে বকবক এখন খাবার খাব চল । খাবার খাওয়ার পর আমি দিলাম সোফায় ঘুম , তালহা মোবাইলে কথা বলছে আর টিভির পোকা সেডম্যান থুক্কু সাদ্মান টিভিই দেখছে । তারা দুপুরে বাসায় এসেছিল ; বিকাল ঘনিয়ে এল বগুড়ার করতোয়া নদীর পাশে হাটতে বেরুলাম । আশে-পাশের জমিতে অনেক ছোট-বড় ফুলকপি , বাধাকপি , ওল , শালগম , ব্রোকলি প্রভৃতি সবজি ফলানো হয়েছে। আরও কত কি !wow রাতে আবার বাসায় আসার সময় তালহার পেটে প্রচন্ড গন্ডগোল হয় । তারপর যা হবে তা জানার জন্য প্রের পর্ব নিশ্চয়ই পড়বেন । এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ আমি ভাবলাম , অপেক্ষা করতে বলে কতক্ষণ লাগিয়ে দিয়েছি সবাই হয়ত পাশের বাসার গল্পে চলে গেলেন। কিন্তু না আমার ধারণাটা ভুল হয়ে , যান কুল । পরের পার্ট হতে পারে কাল , কালপরশু , ১ সপ্তাহ পর বা ১ মাস পরেও কন্টিনিউ হতে পারে। আর একটা সময় ভ্রমণ নিয়ে যে গল্প লেখছিলাম তা লেখা পজ আছে বর্তমানে ; ২০২২ সালে সেটা কন্টিনিউ করতে পারি। ~আল্লাহ হাফেজ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now