বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
ডিমের রচনা
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ইফতি (০ পয়েন্ট)
X
রচনা প্রতিযোগিতা হচ্চিল পল্টুদের বিদ্যালয়ে। পল্টুও রচনা দিল। পল্টু রচনা দেওয়ার কারনে তার সহপাঠীরা হাসতে লাগল কারন সে পড়ালেখায় মেধাবি নয়। কিন্তু রচনার ফলাফলে দেখা যায় যে পল্টু প্রথম হয়েছে। পল্টু লিখেছিল ডিমের রচনা। সে লেখল,
ডিমের রচনা
ভূমিকা:
ডিম অতিপরিচিত,সহজলব্য প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। বাশেঁর পর মানুষ যে খাবারটি বেশী খায় তার নাম হল ডিম।
জন্ম :
ডিমের জন্ম কবে কোথায় তা এখনো বিতির্কিত। প্রানী জগতে অনেকে ডিম পারে। পার্থক্য হচ্চে কেউ কাঁচায় বসে,কেউ পরীক্ষার হলে বসে। তবে ডিম না পেড়েও ডিম পারার কৃতিত্ব একমাত্র ঘোড়ারই আছে।
ডিমের পরিচিতি :
ডিমের আকার গোলও না,লম্বাও না। ডিমের বাইরে খোসা ভিতরে কুসুম। ডিমের কুসুম হলদে হতে পারে কমলাও হতে পারে। ।খোসার রং সাদা,ধূসর,লালচেও হতে পারে। তবে পরীক্ষার খাতায় যে ডিম পাওয়া যায় তা একেবারে ফাপা ভেতরে কুসুম তাকে না।
ব্যাবহার :
বিস্কুট, কেক,পাউরুটি,পুডিং ডিম না থাকলে এরকম খাবার তৈরি হত না। পৃথিবীর বেকারিগুলো অচল হয়ে পড়ত। ফাস্টফুড নামে শব্দ অভিধানে থাকতনা।
অপকারিতা :
ডিমে কোনো অপকারিতা নেই।
ডিম এলার্জি থাকলে শরীর চুলকাতে চুলকাতে মানুষ হাসপাতালে যায়। এতে চিকিৎসকের লাভ হয়।
উপকারিতা :
ডিমের উপকারিতা বলে শেষ করা যাবে না। অনেকেই চুলে কিংবা মুখে রূপ-লাবন্য ফিরে পায়। আর আমাদের মতো ব্যাচেলারদের একমাএ ভরসা ডিম। তরকারি ভাল হয়নি সমাধান ডিম। সবচিন্তা ঝেরে মিলবে ডিম।
বাংলাদেশে ডিমের চাহিদা :
কুমিল্লা, খুলনা,বরিশাল,যশোরে ডিমের চাহিদা সবচেয়ে বেশী। দৈনিক ডিমের খবরের তথ্য অনুযায়ী এ বছর বাংলাদেশে আট কোটি ডিমের অভাব দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে মুরগি পাচার হয়ে যাওয়ায় ডিমের অভাব হয়েছে। এই খবর মিডিয়ারা অপ্রারও ভিওিহীন বলে দাবি করছেন। ডিম পরিবহনমন্ত্রী ডিম কমে যাওয়ার জন্য মুরগি দায়ী হবে কেন? ডিম দেবে ডিমওয়ালা। এছারাও ডিম মন্ত্রী বলেছেন, ডিম পারার সময় বিরোধী দল খাচাঁ নড়াচড়া করে এতে মুরগি ডিম পারার আগ্রহ হারিয়ে ফেলে।
উপসংহার :
ব্যাচেলার রাজ্য ডিমময়......।
স্যারেরা পল্টুকে হাসতে হাসতে পুরস্কার দিলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now