বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সাধুর দেখা
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ইফতি (০ পয়েন্ট)
X
নাসিরুদ্দিন ভারতবর্ষে এসে, এক সাধুর দেখা পেয়ে ভাবল, আমার মতো জ্ঞানপিপাস লোক সাধুর সাথে পরিচয় সৌভাগ্যের কথা। এর সাথে আলাপ না করলেই নয়। তাকে জিজ্ঞেস করতে সাধু বললেন তিনি একজন যোগী; সৃষ্টিকর্তার সৃষ্টি যত প্রাণী আছে, সবার সেবা তার ধর্ম। একটি মৎস একবার আমাকে মৃত্যুর কবল থেকে বাচিয়ে ছিল। এ কথা শুনে যোগী আহ্লাদে আটকানা হয়ে বললেন, আমি দীর্ঘদিন ধরে প্রাণীর সেবা করে তাদের অন্তরঙ্গ হতে পারিনি। একটি মৎস আপনার প্রান বাচিয়েছে তা শুনে আমার রোমাঞ্চ হচ্চে। আপনি আমার সাথে থাকবেন না তো কে থাকবে। নাসিরুদ্দিন যোগীর সঙ্গে থেকে তার কাছ থেকে নানা যোগের কসরত শিখে নিলেন। শেষে একদিন যোগী বললেন, আর ধৈর্য রাখা সম্ভব নয়। অনুগ্রহ করে সেই মৎ্স্য উপখ্যানটি শোনান। 'একান্তই শুনবেন? ' হে গুরু! বললেন যোগী, ' শোনার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। তবে শুনুন, বলল, নাসিরুদ্দিন, 'একবার খাদ্যাভাবে প্রান যায় যায় এ অবস্তায় আমার বড়শিতে একটি মাছ ওঠে। আমি সেটা ভেজে খাই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now