বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক পিঁপড়া নদীর তীরে পানি খেতে গেল। কিন্তু সে পানিতে পড়ে স্রোতে ভেসে যেতে লাগল। এক কবুতর নদীর তীরে গাছের ডালে বসে দেখছিল। সে একটা পাতা ছিঁড়ে পানিতে ফেলল। পিঁপড়াটি পাতায় উঠে নিজের জীবন বাঁচাল।
কিছুক্ষণ পরই এক শিকারি সেখানে এল। সে গাছের ডালে কবুতরটিকে দেখে চুপিচুপি এগুতে লাগল। কবুতরের দিকে বন্দুক তাক করল। পিঁপড়া এটা দেখল। কিন্তু কবুতর সেটা খেয়াল করল না। পিঁপড়াটি গিয়ে শিকারির পায়ে কামড় দিল। ব্যথায় চিত্কার করে উঠল শিকারি। সেই চিত্কারে উড়ে গেল কবুতর। তার প্রাণ বেঁচে গেল।
উপদেশ : পরের ভালো করলে বিনিময়ে তোমারও ভালো হবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now