বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ৪৩
আমি তখন এমন কোথাও একটা নতুন জীবন শুরু করতে চাইছিলাম যেখানে সবাই অচেনা । "তুমি আমার থেকে সব পেয়ে গেছো তাই এখন আমাকে নিয়ে আর একটুও ভাবছো না," কাঁদতে কাঁদতে বলল সে । "এটা সত্যি না," আমি বোঝানোর চেষ্টা করলাম । "আমি শুধু এই শহর থেকে পালাতে চাই ।" কিন্তু সে আমাকে বোঝার মত মেয়ে ছিল না । সুতরাং আমরা আলাদা হয়ে গেলাম । অন্যসব মেয়েদের চেয়ে অনেক ভালো ছিল সে,আমি তার সাথে কি খারাপটা করলাম, ভাবতে ভাবতে টোকিওর বুলেট ট্রেনে উঠে বসলাম । খারাপ লাগছিল কিন্তু ফিরে যাওয়ার কোন উপায় ছিল না । বরং চেষ্টা করছিলাম ওকে ভুলে যাওয়ার । ডরমে নতুন জীবন শুরু করার সময় একটা জিনিসই করার ছিল আমার । তা হল সব কিছু সিরিয়াসলি নেয়া বন্ধ করা । নিজের এবং বাকি সব কিছুর মধ্যে একটা দূরত্ব বজায় রাখা । সবুজ পুল টেবিল,লাল এন-৩৬০,স্কুলের ডেস্কের সাদা ফুল,শ্মশান থেকে ওঠা সাদা ধোঁয়া আর পুলিশ স্টেশনের টেবিলের বড় পেপারওয়েটগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে । প্রথম প্রথম মনে হচ্ছিল সম্ভব কিন্তু যতই ভুলে যেতে চাই না কেন,ভেতরে কোথাও না কোথাও সেগুলো হালকা বাতাসের মত রয়েই যায় । যত সময় যেতে থাকল সেগুলো হালকা থেকে গাড় হতে লাগল । (চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now