বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ৪১ সময়টা ছিল মে মাসের চমৎকার দুপুর । দুপুরের খাওয়ার পর কিজুকি বুদ্ধি দিল ক্লাস ফাঁকি দিয়ে পুল খেলতে যাওয়ার অথবা অন্য কিছু করার । আমার ক্লাস করার তেমন কোন ইচ্ছে ছিল না তাই আমরা দুজনেই স্কুল পালালাম । পাহাড় বেয়ে নেমে হারবারের কাছে একটা বিলিয়ার্ড পার্লারে আমরা চার দান খেললাম । প্রথম দান সহজ ছিল,আমি জিতেছিলাম । এরপর ও সিরিয়াস হয়ে গেল আর বাকী তিনটা জিতল । আমাদের নিজেদের নিয়ম অনুযায়ী আমাকে পুরো খরচ দিতে হল । কিজুকি খেলায় একটাও ভুল করলো না,যেটা খুবই অস্বাভাবিক ছিল । খেলার পর আমরা ধূমপান করলাম । "এত সিরিয়াস কেন আজকে?" আমি জিজ্ঞেস করেছিলাম । "আমি আজকে হারতে চাচ্ছিলাম না," তৃপ্তির হাসি দিয়ে কিজুকি বলেছিল । সেই রাতে কিজুকি তার গ্যারেজে আত্মহত্যা করল । তার এন-৩৬০ গাড়ির একজস্ট পাইপের সাথে রাবারের পাইপ লাগিয়ে জানালা দিয়ে ঢুকিয়ে ইঞ্জিন চালিয়ে দিল । আমার কোন ধারনা নেই ওর মারা যেতে কতক্ষন লেগেছিল । ওর বাবা-মা বাইরে যাচ্ছিলেন অসুস্থ এক আত্মীয়কে দেখতে । গাড়ি বের করার জন্য গ্যারেজ খুলে দেখলেন কিজুকি মৃত । গাড়ির রেডিও চলছিল । গ্যাস স্টেশনের একটা রিসিপ্ট ওয়াইপারের সাথে লাগান ।( চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now