বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রোবট ভূত

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)

X ক্লাস পুরোপুরি নিঃশব্দ। এমন সময় সেই লম্বা বেতটা নিয়ে বাংলা স্যার আবার বললেন, ‘যারা হোমওয়ার্ক আনোনি, তাদের আজ পিটিয়ে সোজা করব।’ তখন ক্লাসের সবাই হাত পেতে বসল। স্যার বেত মেরে গেলেন একে একে সবার হাতে। কিন্তু এক ছেলের হাতে মারতে গিয়ে চমকে উঠলেন বাংলা স্যার। ছেলেটার হাত ক্ষত-বিক্ষত। স্যার জিজ্ঞেস করলেন, ‘তুই কে?’ স্যার, চিনতে পারলেন না আমাকে?’ ছেলেটা বলল, ‘আমি ইউসুফ, গতকাল কলেরায় যে মারা গেলাম।’ স্যার তো ভয়ে অজ্ঞান। তাঁকে হাসপাতালে পাঠানো হলো। ওদিকে পুরো ক্লাস হাসতে লাগল। তারপর একজন বলল, ‘আসিফ, তুই তো ইউসুফের রোবটটা ফ্যান্টাস্টিক বানিয়েছিস। স্যার তো ভয়ে শেষ!’ আসিফ বলল, ‘এখন স্যারের বেত আর খেতে হবে না মনে হয়।’ এক মাস পর সেই স্যার এলাকা ছেড়ে চলে যান। তারপর বাংলা পড়ানোর দায়িত্ব পড়েছে মজিদ স্যারের ওপর। মজিদ স্যার আবার অনেক ভালো। বকা দেন না, মারেন না। আর ইউসুফের রোবটটা এখনো স্কুলে আসে। ওরা ইউসুফের সঙ্গে যেমন গল্প করত, ইউসুফের রোবটের সঙ্গেও তেমন গল্প করে। লেখক সুদীপ্ত প্রাঙ্গন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now