বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ৬৮
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
ঢাকা থেকে বাসায় ফিরে আসার পুরো সময়টা টোটন কোনো কথা বলল না। আব্বু এবারে আর মাইক্রোবাস ভাড়া করার সাহস পেলেন না, সবাইকে নিয়ে বাসে চলে এসেছেন। বাস থেকে নেমে রিকশা করে বাসার কাছাকাছি এসে একেবারে হকচকিয়ে গেলেন। বাসার রাস্তার কাছাকাছি পুলিশ ব্যারিকেড করে রেখেছে, কাউকে যেতে দিচ্ছে না। অস্ত্র হাতে একজন পুলিশ মাথা ঝাঁকিয়ে বলল, “এই রাস্ত ায় যেতে পারবেন না। অন্য রাস্তায় যান।”
আব্বু বললেন, “অন্য রাস্তায় যাব মানে? আমার বাসা এই রাস্তায়, আমি অন্য রাস্তায় গিয়ে কী করব? কী হয়েছে এই রাস্তায়?”
“আমি জানি না।” “কে জানে?”
পুলিশটি এবারে অস্ত্র ঝাঁকিয়ে বলল, “আমি সেটাও জানি না।”
“আমরা তাহলে কী করব? নিজের বাসায় যেতে পারব না?” “সেটা আমি জানি না। আমার উপর অর্ডার কাউকে যেতে দেয়া যাবে না।” আম্মু এবারে রিকশা থেকে নেমে এসে কড়া গলায় বললেন, “কে
আপনাকে অর্ডার দিয়েছে তাকে ডেকে আনেন। আমরা কথা বলব।” আম্মুর তেজি গলায় পুলিশ একটু থতমত খেয়ে গেল। মাথা চুলকে বলল, “আপনারা দাঁড়ান, স্যারকে ডেকে আনি।” কিছুক্ষণের মাঝেই একজন সুদর্শন পুলিশ অফিসার এসে ভুরু
কুঁচকে আব্বুকে জিজ্ঞেস করল, “কোনো সমস্যা?”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now