বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পম্পেই ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের সাক্ষী

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ᴍᴅ. ɪǫʙᴀʟ ᴍᴀʜᴍᴜᴅ (০ পয়েন্ট)

X পম্পেই ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের সাক্ষী লেখক: রাশিদুল ইসলাম। ইতালির এক ছােট শহর, এর নাম পম্পেই । পম্পেই নগরী যা ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধ্বংস হয়ে গিয়ে ছিল । ভাবতেই অবাক লাগে । একটি নগরীর ধ্বংস হয়েছিল মুহূর্তের মধ্যে! চোখের পলক ফেলারও সুযােগ পায়নি একটি মানুষও । জীবন্ত মােমিতে পরিণত হয় অনাচার আর পাপাচারের প্রতীক মানুষগুলাে। আজকে তােমাদের জানাব পম্পেই শহরের কথা । আশা করি ভালাে লাগবে তােমাদের । ইতালির নেপল উপসাগরের উপত্যকায় অবস্থিত ছিল এই পম্পেই নগরী । এই শহরের গােড়াপত্তন হয় প্রায় খ্রিষ্টপূর্ব ৬-৭ শতাব্দীর দিকে মধ্য ইতালির তৎকালীন রাজা ওসকানের দ্বারা। ভেজিভিয়াস পাহাড়ের পাদদেশে নেপল উপসাগরের উপত্যকায় শহরটি গড়ে ওঠে । শহরের একপাশে হারকুলেনিয়াম শহর এবং অন্য পাশে স্ট্যাবি শহর অবস্থিত । প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার ছিল এই শহরে । গ্রিক বাণিজ্যিকরা সে সময় পম্পেই শহরকে ব্যবহার করতো। শহরটি বাণিজ্যিক বন্দর হিসেবে । ইউরােপের বিভিন্ন ধরনের যুদ্ধের সাম্রাজ্যের মাধ্যমে খ্রিষ্টপূর্ব ৮০ এর দিকে এই শহরটি রােমান সাম্রাজ্যের দ্বারা অধিকৃত হয় এবং সেখানে গড়ে ওঠে রােমান সাম্রাজ্যের অন্যতম বাণিজ্য বন্দর। বাণিজ্যিক টুরিস্টদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা প্রাসাদ, বাজার ইত্যাদি। অভাব অনটন বলতে কোনাে কিছু ছিল না পম্পেইবাসীর। শহরটি ধীরে ধীরে প্রাচীনকালের আধুনিক সভ্যতার সকল ধরনের চিত্তরঞ্জনের জন্য প্রাণবন্ত একটি শহরে পরিণত হয়ে ওঠে। তৎকালীন অভিজাত মানুষগুলাের আমােদপ্রমােদের কেন্দ্রস্থল ছিল এই নগরী । রােমের সব সম্পদশালী মানুষের অবসর কাটানাের শহর ছিল এই পম্পেই । কিন্তু প্রকৃতির এত সম্পদ পাওয়ার পরও ধীরে ধীরে প্রকৃতির নিদর্শনকে অস্বীকার করে পাপাচারে লিপ্ত হতে থাকে পম্পেইবাসী। ‘গ্লাডিটোরিয়াল কমব্যাট’ নামক একটি খেলা এবং নৈতিক অবক্ষয়ে দিনের পর দিন অভ্যস্ত হতে থাকে পম্পেইবাসী। গ্লাডিটোরিয়াল কমব্যাট হচ্ছে কোন স্টেডিয়ামের মাঠে কিছু পুরুষ মানুষের মধ্যে আমৃত্যু এক ধরনের সশস্ত্রযুদ্ধ যা স্টেডিয়ামের দর্শকদের বিনােদনের জন্য পরিচালিত হতাে । যোদ্ধারা যুদ্ধ করতাে যতক্ষণ না একজন যােদ্ধার দ্বারা অপর যােদ্ধার রক্তাক্ত মৃত্যু হয়। আর এই মৃত্যুকে উপভােগ করতাে সে সময়ের রােমান এলিট শ্রেণীর দর্শকরা। ধীরে ধীরে খ্রিষ্টান ধর্ম থেকে বিচ্যুত হতে থাকে তারা । সকল ধর্মযাজক নগরী ছেড়ে চলে যায় । ধর্মীয় মানসিকতায় সামাজিক বা ধর্মীয় কনন্টেশন বা ব্যাকল্যাশের ভয়ে ইউরােপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় সাধারণত পম্পেই শহর পরিভ্রমণে বিরত থাকতাে। খ্রিষ্টাব্দ ৭৯ সালের ২৪ আগস্ট। দুপুর বেলা ইতালির পম্পেই শহরের অধিবাসীরা কেউ কেউ আনন্দ উদ্দীপনায় নিজেদের মত্ত রেখেছিল। ঠিক সেই সময় হঠাৎ শহরের অধিবাসীদের ওপর প্রকৃতির নির্মম দুর্যোগ নেমে আসে। শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতে কোন প্রকার পূর্ব সংকেত ছাড়াই এক বিরাট ধরনের ক্যাটাস্ট্রোফিক অগ্নুৎপাত ঘটে ঐ সময়। সাধারণ কোন অঞ্চলে অগ্নুৎপাত হওয়ার কিছুক্ষণ আগে ঐ অঞ্চলের পশুপাখির আচারের মধ্যে এক ধরনের পূর্ব সংকেত লক্ষ্য করা যায়। পম্পেই শহরের বেলায় তার কিছুই পাওয়া যায়নি বলে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন। ফলে পম্পেই শহরসহ শহরের ২০ হাজার অধিবাসী দিনে-দুপুরে মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যে প্রায় 20 ফুট আগ্নেয় লাভা আর ছাইভস্মের নিচে বিলীন হয়ে যায়। শহরের সব মানুষ, প্রাণী ও উদ্ভিদরাজির তাৎক্ষণিক জীবন্ত কবর হয়। তারপর থেকে প্রকৃতির অভিশপ্ত এবং পাপিষ্ঠ শহর হিসেবে এই শহর প্রায় ১৭০০ বছর ধরে আধুনিক মানবসভ্যতার অগােচরে থেকে যায়, কেউ কখনও সেখানে ভুল করেও প্রবেশ করেনি। কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট অলৌকিকভাবে খ্রিষ্টাব্দ ১৭৪৯ সালে সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পেই । তারপর থেকে সেখানে উৎসাহী মানুষের আনাগােনা বাড়তে শুরু করে। ইতােমধ্যে প্রায় দুই হাজার বছর সময়ে শহরটি কয়েক হাজার ফুট মাটির নিচে বিলীন হয়ে গেছে। শুধু তাই নয় আশ্চর্যের বিষয় হচ্ছে এখনও সেই মাটি আর ছাইভস্মের নিচ থেকে প্রাণীসহ মানুষের মৃতদেহ অবিকল ফ্রোজেন অবস্থায় সংগ্রহ করা সম্ভব হচ্ছে। মৃত্যুর সময় যে যেভাবে অবস্থান করছিল তাকে সেভাবেই পাওয়া যাচ্ছে। যেমন কাউকে পাওয়া গেছে বাড়ির মধ্যে দুপুরের খাবার খাওয়ার সময় পরিবারের সকল সদস্যকে সমবেত অবস্থায় । বাড়ির কুকুরটার মৃতদেহ উঠানে ঠিক সেভাবেই আছে যেভাবে থাকার কথা। এটা মহান রবের নিপুণ নিদর্শন। যার মাধ্যমে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে । এই অগ্ন্যুৎপাতের ঠিক ১৭ বছর আগে ৬২ খ্রিষ্টাব্দে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা কাম্পানিয়া অঞ্চলের। পম্পেই, হেরকুলেনিয়াম, আপ্লেন্টেস এবং আশপাশের শহরে আঘাত করেছিল। এটি ছিল আসলে প্রাকৃতিক সতর্কবার্তা, তখন কেউ বুঝতেও পারেনি তাদের শহরের পাশেই দাঁড়িয়ে আছে তাদের ধ্বংসের উৎস । তবে ওই ভূমিকম্পের কারণে পম্পেই নগরীর ব্যাপক ক্ষতি হয়। কিন্তু সাথে সাথেই শহরের পুনর্নির্মাণকাজ শুরু করা হয়েছিল। সেই পুনর্নির্মাণের কাজ ১৭ বছর পরে যখন প্রায় শেষ, তখনি এই শহরের বাসিন্দারা ইতিহাসের সবচাইতে দুঃখজনক ঘটনার শিকার হয় এবং শহরের সময়কে চিরদিনের জন্য স্থির করে দেয়। পম্পেই এই ঘটনার পর প্রাণী ও মানুষের মৃতদেহ দিয়ে ইতালির সরকার নতুন করে তাদের ঐতিহাসিক জাদুঘর সাজাচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে । এখন এই স্থানে জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী বছরে প্রায় ২৫ মিলিয়ন ট্যুরিস্ট ভ্রমণ করেন । মহান রবের শাস্তির ভয়াবহতা সম্পর্কে জানা যায় এই পম্পেইবাসীর ওপর আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে । জীবন্ত কবর দিয়ে দিলেন পুরাে শহরকে আর রেখে দিলেন নিদর্শন যা দৃষ্টান্ত হয়ে থাকবে পৃথিবীর সকল মানুষের জন্য। (সমাপ্ত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

→ পম্পেই ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের সাক্ষী (২)
→ পম্পেই ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের সাক্ষী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now