বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রুবিকস কিউবের সমাধানের একটি পদ্ধতি দুইটি ভিন্ন দিক থেকে বিচার করা সম্ভব । কত চালে সমাধান করা হল এবং কত দ্রুত সমাধান করা হল । রুবিকস্ কিউবের ক্ষেত্রে যেকোন তলের একবার ঘূর্ণনকে একটি চাল হিসেবে গণ্য করা হয় । একটি বিশেষ চাল মানুষের হাতে করতে অপর একটি চালের তুলনায় কম বা বেশি সময় লাগতেই পারে । সাধারণত প্রতিযোগীতায় সীমিত সময়ের মধ্যে সমাধান করতে হয়, সেক্ষেত্রে দ্রুত সমাধান করা প্রয়োজন ।
দ্রুত সমাধান করার জন্য বিভিন্ন অ্যালগোরিদম আবিষ্কৃত হয়েছে। এসব অ্যালগোরিদম প্রধানত রুবিকস্ কিউব সমাধানের প্রতিযোগিতায় ব্যবহার করা হয়। জেসিকা ফ্রিডরিক, লারস পেত্রুস, রায়ান হেইস প্রমুখ এরকম একাধিক দ্রুত সমাধানের আবিষ্কারক। দ্রুত সমাধানের অ্যালগোরিদম বলতে সবসময় সেরা সমাধান (optimal solution) বোঝান হয় না, কারণ দ্রুত সমাধানের অ্যালগোরিদমগুলির লক্ষ্য হল এগুলি যাতে সহজেই মনে রাখা যায় এবং যত দ্রুত সম্ভব একটি কিউবের উপর তা প্রয়োগ করতে পারা যায়। কিন্তু সেরা সমাধান বলতে বোঝায় এমন সমাধান যা সবচেয়ে কম সংখ্যক 'চাল' বা move -এর মাধ্যমে সমাধানকৃত অবস্থায় পৌঁছাতে সক্ষম।
দাবার মত রুবিকস্ কিউবের ক্ষেত্রেও চালগুলোকে প্রকাশ করার জন্য সংকেতাবলি উদ্ভাবিত হয়েছে। রুবিক্স কিউবের সংকেতগুলিকে কিউব সংকেত (cube notation) বলা হয়। কিউব সংকেত ব্যবহার করে রুবিকস্ কিউব সমাধানের অ্যালগোরিদমকে লিপিবদ্ধ করা সম্ভব। কিউব সংকেতে ব্যবহৃত প্রতীক ও তাদের অর্থ নিম্নরূপ।
•F: সম্মুখ তল অর্থাৎ বর্তমানে যেই তলটি সামনে রয়েছে
•B: পশ্চাৎ তল
•U: উপরি তল
•D: নিম্ন তল
•L: বাম দিকের তল
•R: ডান দিকের তল
•f (সামনের দুইটি তল): সম্মুখ তল এবং সংলগ্ন মাঝের তল
•b (পেছনের দুইটি তল): পশ্চাৎ তল এবং সংলগ্ন মাঝের তল
•u (উপরের দুইটি তল) : উপরি তল এবং সংলগ্ন মাঝের তল
•d (নিচের দুইটি তল) : নিম্ন তল এবং তাকে সংলগ্ন মাঝের তল
•l (বামের দুইটি তল) : বাম দিকের তল এবং সংলগ্ন মাঝের তল
r• (ডানের দুইটি তল) : ডান দিকের তল এবং সংলগ্ন মাঝের তল
•x: x অক্ষে ঘূর্ণন অর্থাৎ কিউবটিকে উপরের দিকে ঘুরিয়ে দেয়া
•y: y অক্ষে ঘূর্ণন অর্থাৎ কিউবটিকে বাম দিকে ঘুরিয়ে দেয়া
•z: z অক্ষে ঘূর্ণন অর্থাৎ কিউবটিকে ডানপাশের তলের উপর কাত করা
ঘড়ির কাঁটার বিপরীতে ৯০° কোণে ঘূর্ণন বুঝাতে তল প্রকাশকারী ছয়টি প্রতীকের কোনটির উপর অ্যাপোস্ট্রফ চিহ্ন (Apostrophe) বসান হয় । Apostrophe না থাকলে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘূর্ণন বুঝায়। প্রতীকের পর ২ থাকলে তা সেই তলকে ১৮০° ঘোরানো নির্দেশ করে।
উদাহরণ স্বরূপ, সোজা বাংলায় F2 U' R' L F2 R L' U' F2 -অ্যালগোরিদমটির অর্থ হবে,
•সামনের তলের ১৮০° ঘূর্ণন
•উপরের তলের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘূর্ণন
•ডানের তলের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘূর্ণন
•বামের তলের ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘূর্ণন
•সামনের তলের ১৮০° ঘূর্ণন
•ডানের তলের ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘূর্ণন
•বামের তলের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘূর্ণন
•উপরের তলের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘূর্ণন
•সামনের তলের ১৮০° ঘূর্ণন
তথ্যসূত্র: উইকিপিডিয়া
----চলবে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now