বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ২৪
"ও,ঐটা? স্টর্ম ট্রুপার ঐটা দেখে মাস্টারবেট করে," আমি বলতাম । ফাজলামি করে বলতাম,কিন্তু সবাই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছিল । পরে একসময় আমি নিজেও বিশ্বাস করা শুরু করেছিলাম । স্টর্ম ট্রুপার আমার রুমমেট জানার পর সবাই আমাকে সহানুভূতির সাথে দেখত,কিন্তু আমি আসলে মোটেও দুঃখিত ছিলাম না । সে আমাকে বিরক্ত করত না যদি আমি নিজের জিনিসপত্র পরিস্কার রাখতাম । বরং ওকে রুমমেট পাওয়ায় অনেক কিছু অনেক সহজ হয়ে গিয়েছিল । সে নিজের সব পরিস্কার করত,ম্যাট্রেস রোদে দিত,ময়লা ফেলে দিয়ে আসতো । মাঝে মধ্যে ব্যস্ততার জন্য গোসল করতে ভুলে গেলে সে নিজ দায়িত্বে আমাকে গোসলের কথা মনে করিয়ে দিত । সে এমন কি আমাকে মনে করিয়ে দিত,আমার নাপিতের কাছে গিয়ে নাকের লোম ছেঁটে আসার সময় হয়েছে । যে জিনিসটা আমার বিরক্ত লাগত সেটা হল,ঘরের মধ্যে যদি সে একটা পোকাও দেখত স্প্রে করে ভাসিয়ে ফেলত । আমাকে বাধ্য হয়ে অন্যদের আস্তাকুরে ঘুমাতে যেতে হত । একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে স্টর্ম ট্রুপার ভূগোলে পড়াশুনা করছিল । প্রথম যেদিন আমাদের দেখা হয় আমাকে বলেছিল,"আমি মা-মা-মানচিত্র নিয়ে পড়ছি ।" । "তোমার মানচিত্র পছন্দ?" জিজ্ঞেস করেছিলাম তাকে । (চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now