বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ২১
হয়তো এর কোন মানেই ছিল না,স্রেফ করার জন্য করা । হয়ত কেউ ব্যাপারটাকে পাত্তাই দিত না,আমি ছাড়া । অবশ্য আমিও যে পাত্তা দিতাম তাও না,স্রেফ মাথায় আসতো প্রশ্নটা,এই আর কি । রুম বন্টনের নিয়ম ছিল এমন প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা এক রুমে দুজন করে থাকবে । আর শেষ বর্ষের বা সিনিয়র ছাত্ররা সিঙ্গেল রুম পাবে । ডাবল অ্যালুমিনিয়াম ফ্রেমের একটা জানালা আর জানালার সাথে পাশাপাশি দুটো পড়ার টেবিল । দরজার বামদিকে একটা স্টিলের দোতলা খাট । ঘরের অন্যান্য জিনিসপত্র খুবই সাধারণ । এক জোড়া লকার,একটা ছোট কফি টেবিল আর দেয়ালের সাথে লাগানো শেল্ফ । সবচেয়ে পরিপাটি পর্যবেক্ষকের কাছেও এই অবস্থাকে কোনভাবে কাব্যিক বলা মুশকিল । বেশিরভাগ রুমগুলোতে শেলফে তাকালে পাওয়া যেত ট্রাঞ্জিস্টার রেডিও,হেয়ার ড্রাইয়ার,পানির ইলেকট্রিক জার,চুলা,ইনস্ট্যান্ট কফি,টি-ব্যাগ,চিনি,ইনস্ট্যান্ট রামেন নুডুলস তৈরির পাত্র । দেয়ালগুলো বিভিন্ন ম্যাগাজিন আর পর্নো সিনেমার পোস্টারে ঢাকা । একজন তার দেয়ালে এমন একটা ছবি লাগিয়েছিল,যেখানে একটা আলু আর পপ গায়িকা কিংবা নায়িকাদের ছবিতে ঢাকা ছিল । টেবিলের বুক শেলফে থাকতো পড়ার বই,ডিকশনারি আর গল্পের বই । (চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now