বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অজানা রহস্য (বাকি অংশ)

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X মামির চিৎকার শুনে পাশের ক্লিনিকের গেইটম্যান এবং ওয়ার্ডবয় ঘটনাস্থলে পৌঁছান।তারা মামার পরিচিত ছিলেন।মামাকে খুব দ্রুত সেখানে তারা ডেকে আনেন।ততক্ষণে মামির দাঁত লেগে গিয়েছিল।বেশ কিছুক্ষণ পর মামির জ্ঞান ফেরে।মামি তখনও বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল।যাই হোক।এভাবে বেশ কয়েকদিন মামি অসুস্থ ছিল।তারপর মামির বাচ্চা না হওয়া পর্যন্ত মামা মামিকে তার বাবার বাড়িতেই রেখে যায়।এই ঘটনাটির বিষয়ে মামি সবসময় একটাই কথা বলেন,"আমার মুখে বড় চর্বিজাতীয় থেলথেলে একটা নোনতা বস্তু এসে পরছিল।আমি রক্তের স্পষ্ট গন্ধ পাইছিলাম"।তবে আশ্চর্যের বিষয়টা হলো মামা এবং বাকিদের একই কথা "আমরা সেদিন সেখানে কিছুই দেখি নাই।আমরা যখন সেখানে যাই তখন দেখি শুধু তোমার মামি সেখানে অজ্ঞান হয়ে পরে আছে এবং তার হাতে একটি লোহার পেরেক ছিল।"আপনারা হয়ত অনেকেই জানেন যে জ্বীন,পরী,পিচাশ এরা আগুন এবং লোহাকে ভয় পায়।সেদিন সেই লোহার পেরেকটি সাথে নেওয়ার জন্যই হয়তো মামি এবং তার গর্ভে থাকা আমার মামাতো ভাইটা বেঁচে গেছিল।আজ ৮ বছর পেরিয়ে গেছে।আমার মামাতো ভাইটা এখন ক্লাস ২ তে পড়ে।.......সমাপ্ত.......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now