বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ১৪
তারপরও আমার স্মৃতি এখন অনেক ঝাপসা হয়ে গেছে,অনেক কিছুই হয়তো একদম ভুলে গেছি । স্মৃতি থেকে লিখতে গিয়ে ভয়ে ভয়ে লিখছি।গুরুত্বপূর্ণ কিছু কি ছিল যা একদম ভুলে গেছি? নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো ধীরে ধীরে বদলে গিয়ে আমার ভেতরে একতাল কাদায় পরিণত হচ্ছে?যাহোক না কেন,এভাবেই আমাকে কাজ করে যেতে হবে।দূর্বল,মলিন,হারিয়ে যেতে বসা স্মৃতিগুলো বুক বের করে করে কোনভাবে লিখে ফেলতে হবে ।রাখতে হবে নাওকোর কাছে দেয়া প্রতিজ্ঞা ।আগে যখন স্মৃতি পরিষ্কার ছিল,অনেকবার ভেবেছি নাওকোকে নিয়ে লিখবো । কিন্তু একটা লাইনও বের করতে পারিনি । আমি বুঝতে পারছিলাম যদি একটা লাইন কোনভাবে লিখে ফেলতে পারি,তাহলে বাকি পুরোটাই ঝরঝর করে বেরিয়ে আসবে । কিন্তু সম্ভব হয়নি ।সবকিছু এত স্পষ্ট ছিল যে,আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে শুরু করবো ।যেই মানচিত্র সব কিছু বেশি বেশি দেখায় সেটা কখনও কখনও অপ্রয়োজনীয় হয়ে পড়ে । এখন মনে হচ্ছে আসলে এত নিখুঁত করে কোন কিছু শুরু করার কোন দরকার নেই । নাওকোর স্মৃতি আমার ভেতর যতই অস্পষ্ট হয়ে আসছে ততই যেন আমি ওকে ভালোভাবে বুঝতে পারছিলাম । বুঝতে পারছি কেন সে তাকে ভুলে না যেতে বলেছিল । নাওকো নিজেও জানতো কারণটা ।(চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now