বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ১২
যেন কিছু একটা খুঁজছি এরকম একটা ভাব নিয়ে আমি আর নাওকো বনের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম । "আমি দুঃখিত," আমার হাত জড়িয়ে ধরে নাওকো বলল,"তোমাকে কষ্ট দিতে চাইনি । আমি কি বলেছি তা নিয়ে কষ্ট পেয়ো না । সত্যি আমি দুঃখিত । আমি আসলে নিজের উপরে রেগে গিয়েছিলাম ।" । "আমার মনে হয় আমি তোমাকে এখনও বুঝে উঠতে পারিনি," বললাম তাকে । "আমি এত স্মার্ট নই । কোন কিছু বুঝতে আমার কিছুটা সময় লাগে । কিন্তু যদি যথেষ্ট সময় পাই,তোমাকে আমি ঠিকই বুঝতে পারবো । দুনিয়ার যে কারো থেকে ভালোভাবে বুঝতে পারবো ।" । আমরা থেমে গিয়ে স্তব্ধ বনের ভেতর কান পাতলাম । পাইনের ফল আর পোকামাকড়ের মৃত দেহাবশেষ পায়ের নিচে পিষে ফেলে উপরের দিকে তাকালাম । পাইনের ডালপালার ভেতর দিয়ে আকাশ দেখা যাচ্ছিল । জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা ভাবছিল নাওকো । তার দৃষ্টিতে ছিল শূন্যতা । "আমাকে বলো তো তরু," সে বললো । "তুমি কি আমাকে ভালোবাস?" । "তুমি জানো আমি তোমাকে ভালোবাসি,"বললাম তাকে । "তুমি আমার দুটো কথা রাখবে?" । "তিনটেও রাখতে পারবো,ম্যাডাম ।" । নাওকো হেসে মাথা নাড়ল । "নাহ,দুটোই যথেষ্ট । একটা হল তোমার জন্য । (চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now