বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ৭
কূয়োটা ভীষণ রকমের গভীর । এই গভীরতা গণনার অতীত । আর পৃথিবীর সব অন্ধকার একসাথে গিয়ে এর ভেতর জমেছে । "এই কূয়োটা সত্যি অনেক গভীর, অনেক অনেক গভীর।" সাবধানে একটা একটা করে শব্দ বাছাই করছিল নাওকো । সে মাঝেমধ্যে এভাবে কথা বলে, ধীরেসুস্থে একটা একটা করে সঠিক শব্দ বাছাই করে । "কিন্তু কেউ জানে না কূয়োটা কোথায় । আমি শুধু নিশ্চিতভাবে জানি কূয়োটা এখানেই কোথাও আছে।" টুইড জ্যাকেটের পকেটে নিজের হাত ঢুকিয়ে ও হেসে বলল,"সত্যি বলছি কিন্তু!" "তাহলে তো খুবই বিপজ্জনক ব্যাপার," আমি বললাম । "গভীর একটা কূয়ো,কিন্তু কেউ জানে না সেটা কোথায় । যে কোন সময় তুমি সেটায় পড়ে যেতে পারো । ব্যাস,জীবন খতম । " "একদম শেষ। ফুউউ. . .ধপাত! খেল খতম ।" "এরকম ঘটনা কিন্তু আসলেই হয় ।" "হয়তো । মাঝে মধ্যেই হয় । ধরো প্রতি দুই তিন বছরে একবার হয় ? কেউ একজন হঠাৎ উধাও হয়ে যায় আর তাকে খুঁজে পাওয়া যায়না । তখন সবাই বলে,'তাহলে নিশ্চয়ই মাঠের ওই কূয়োটায় পড়ে গেছে ।' " "মরার জন্য ঠিক সুখকর নয় ব্যাপারটা , " আমি বললাম । "অবশ্যই না । এরকম মৃত্যু খুবই ভয়াবহ মৃত্যু," নাওকো বলল,জ্যাকেট থেকে ঘাসের বীজ ঝাড়তে ঝাড়তে । "পড়ে ঘাড় ভেঙ্গে গেলে সবচেয়ে ভালো । (চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now