বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আদিম যুগের মতো আমার পরিবারেও লিংগ বৈষম্য ব্যপারটা আছে।ছোট থেকেই দেখছি আমার বড় বোন ১ম সন্তান তাই উনাকে একটু বেশি আদর করে।আর ভাই হওয়ার পর তো ভাইকে মাথায় করে রাখে আর মাঝখানে আমার কোন দামই নাই।কলেজে উঠার পর আব্বুর কাছে গেলাম টাকার জন্য তখন একটা লোক আব্বুকে বলল ভাই আমার মেয়ে হয়েছে।আব্বু:মেয়ে ফালি লাভ নাই খাওয়াই দাওয়াই বড় করে আবার বিয়ে দিতে কতগুলা টাকা নষ্ট।ছেলে হলে না এক কথা ছিল।এটা শুনে অনেক খারাপ লাগল আমার সামনে আব্বু এই কথা কিভাবে বলল।আমার ভাইয়ের সাথে জগড়া হলো আব্বুকে বললাম ঘরে কোনো জিনিস আনলে একা ওর জন্য কেন আনেন আনলে সবার জন্য আনবেন।আব্বু:ও আর তুই এক?তোর পিছনে মাসে আমার কতগুলা টাকা খরচ হয় হিসাব আছে?বেতন গাড়ি ভাড়া কসমেটিকস কম খরচ হয়?আবার আমার ছেলের সাথে খোট ধরতে আসছে।এটা শুনার পর মনে হলো এই কথা শুনার আগে মরে গেলাম না কেন।কিন্তু চাইলেই তো মরা যায়না তাই পরের দিন থেকে গাড়ি ভাড়া না নিয়েই হেটেই যাতায়াত শুরু করলাম।কিন্তু প্রাইভেটের বেতন চাইতে গেলেই হিসেব করে আরো কতমাস বাকী পরীক্ষার কতগুলা টাকা নষ্ট।কিছুই বললাম।দেখতে দেখতে পরীক্ষার দিন ঘনিয়ে এল আর ৪মাস বাকী কিন্তু তখনই আমার প্রাইভেট পড়া বন্ধ করে দিল কি আর করার
চলবে.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now