বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন দুই বন্ধু বনে ঘুরতে বেরিয়েছিল। হাঁটতে হাঁটতে তারা নানা রকম গল্প করছিল। এমন সময় সামনের জঙ্গল থেকে পথের ওপরে উঠে এল বিশাল চেয়ারার এক ভালুক।
আচমকা ভালুক দেখে এক বন্ধু খুবই ভয় পেয়ে গেল। সে গাছে চড়তে জানতো। তাই ছুটে গিয়ে ঝটপট এক গাছে চড়ে বসল। সঙ্গের বন্ধুর কি অবস্থা হল,ফিরেও দেখল না। দ্বিতীয় বন্ধু গাছে চড়তে জানত না। সে শুনেছিল ভালুক মরা মানুষ ছোঁয় না। তাই ছুটে পালাতে না পেরে পথের ওপর সটান মড়ার মত দমবন্ধ করে পড়ে রইল।
ভালুক এগিয়ে এসে দ্বিতীয় বন্ধুর নাক কান মুখ শুঁকে দেখল। বারবার এমনি করে শুঁকে সে মানুষটাকে মৃত মনে করে নিজের পথে চলে গেল। ভালুক চলে যাবার কিছু পরেই প্রথম বন্ধু গাছ থেকে নেমে এল। বন্ধুর কাছে গিয়ে সে বলল, ভাই, ভালুকটা তোমার কানের কাছে মুখ রেখে মনে হল যেন কিছু বলছিল?
দ্বিতীয় বন্ধু উঠে বসে বলল,হ্যাঁ,ভালুক আমার কানে বলে গেল, বিপদের সময় যে বন্ধুকে ফেলে পালায় তার সঙ্গে কখনও মিশবে না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now