বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হ্যা আমি এ্যাস্ট্রোনাট হতে চাই! মানুষ হয়তো আকাশে চাঁদ দেখে ঈদ উপলক্ষে । কেউ আকাশে তারা দেখে মৃত প্রিয়জন তারা হয়ে আকাশে ঘুরে বেড়ায় কিনা দেখার জন্য । মায়েরা চাঁদ মামা কে টিপ দিয়ে যেতে বলে তার শিশুর কপালে । কেউ হয়তো চাঁদনীরাতে প্রিয়জন কে জড়ায় ধরে উপভোগ করতে ভালোবাসে । আমি ও রাতের আকাশের দিকে তাকালে, তারা গুলোকে দেখলে চাঁদকে দেখলে হারিয়ে যাই এক অদ্ভুদ জগতে! রাতে সবাই যখন ঘুমিয়ে যায় যখন রাত নিশ্চুপ শান্ত হয়ে যায় তখন আমি পা টিপে টিপে ছাদে চলে যাই। রাতের আকাশের দিকে তাকাই। চাঁদ এর দিকে এক দৃষ্টিতে তাকায় থাকি। মাঝে মাঝে মেঘ ধোয়ার মতো চাঁদ কে ক্রস করে যায়! কি যে সুন্দর লাগে! কল্পনা করি আমি চাঁদে হাটতেছি! ঐখানকার পরিবেশ অনুভব করতেছি! হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকা! পুতে দিলাম চাঁদের বুকে! হ্যা তার চেয়েও বেশি কৌতুহল মঙ্গলগ্রহকে নিয়েও! খুব ইচ্ছা করে ঐসব জগতে গিয়ে দেখে আসি কি এমন লুকিয়ে আছে যা মনকে টানতেছে! ছোট থেকেই এই স্বপ্ন দেখি ! সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে আমাকে! জানি না আমার গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা ! তবে খুব ই চেষ্টা চালিয়ে যাবো! সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন প্লিজ!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now