বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(পূর্ব প্রকাশের পর)
- হু বিয়ে! প্রেম না হয় বিয়ের পর করে নিয়েন, ওকে???
এই বলে সাবিহা ওখান থেকে চলে আসল। তারপর ১ সপ্তাহ সে আর শাহরিয়ার এর দেখা পাইনি! খুঁজেনি তা নয় কিন্তু সে আর শাহরিয়ার এর দেখা পেলো না।
আজও কলেজ থেকে বাড়ির ফেরার আগে শাহরিয়ারকে খুঁজে কিন্তু পেলো না। সে ভাবছে, ছেলেটা কি বিয়ের নাম শুনেই ভাগে গেলো? যখন ভালেবাসে তখন বিয়ে করতে সমস্যা কি! নাকি অন্য কিছু হয়েছে!!
ভাবতে ভাবতে সাবিহা বাড়ি ফিরল। বাড়িতে ফিরে শুনলো তাকে দেখতে আসবে সন্ধ্যা বেলায়। সাবিহাকে সুন্দর করে সাজানো হলো! সন্ধ্যা বেলায় ছেলে ও তার পরিবার এলো সাবিহাকে দেখতে।
সাবিহা তো ছেলেকে দেখে পুরোই থ!!! এ তো শাহরিয়ার! আর শাহরিয়ারও সাবিহার দিকে মনমুগ্ধভাবে তাকায় আছে! কী রূপসী মেয়ে মাশাল্লাহ!! যেমন মনের দিক দিয়ে সুন্দর তেমনি রূপের দিয়েও, একদম নুরানি চেহারা মাশাল্লাহ!!!
দুই পরিবারের মধ্যে কথাবার্তা হওয়ার পর জানানে হলো ছেলে মেয়ে দুজনকেই দুই পরিবারের খুব পছন্দ হয়েছে। এবার তারা আলাদা করে একে অপরের সাথে কথা বলুক।
তারা বাগানে গেলো কথা বলতে,
- এটা কি হইলো??
- কী হইলো!! আপনিই তো বললেন আপনার পরিবারের সাথে কথা বলতে!
- হুমম বাট আমাকে তো আগে কিছুই বললেন না!
- Surprise দেয়ার জন্য!
- তা এতোদিন কই ছিলেন??
- কেনো আমাকে মিস করছো বুজি??
- আপনাকে মিস করতে যাবো কেন??
- ও.. সেইজন্যে তো এতো খুঁজাখুঁজি করছেন তাই না??
- আপনি কেমনে জানলেন যে আমি আপনাকে খুঁজছি??
- জানি জানি আমি সব জানি আর এটাও জানি যে আপনি আমাকে পছন্দ করেন। So, will you merry me???
- করবো তবে আমার কয়েকটা শর্ত আছে!
- আবার কি শর্তে??
- যে আপনি আমার মাথা আচড়ায় দিবেন, আমার কাপড় ধুয়ে দিবেন, বিছানা ঠিক করে দিবেন, মশারি তুলবেন, কাপর আয়রন করে দিবেন, আমার কাজে সাহায্যে করবেন!! আমার জন্য অফিস থেকে ফেরার সময় রোজ কিছু না কিছু নিয়ে আসতে হবে!!
- ব্যাস! এইটুকু??
- হু.. করবেন কিনা বলেন??
- অবশ্যই করবো!
- তকন কিন্তু লোকে আপনাকে বউ এর গোলাম বলবে!
- বলুক গে!! যায় আসে না!! পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ (সা) নিজপ তাঁর স্ত্রীদের অনেক কাজে সাহায্য করতেন! আর আমি সামান্য মানুষ হয়ে করতে পারবো না! আর আমি শুধু আমার আল্লাহর গোলাম আর কারও না!!
- তাই বুঝি??
- হু তাই! তো আমাকে বিয়ে করতে রাজি তাহলে??
- হু রাজি!
- আলহামদুলিল্লাহ!
তারপর শাহরিয়ার আর সাবিহার শুভ বিবাহসম্পন্ন হলো!
- আরে আরে কি করছেন??
- কেনো মশারি তুলছি, বিছানা ঠিক করছি! এরপর তোমার কাপড়ও আয়রন করে দিবোনি! আর আজকে তোমার জন্য আজকে একটা সুন্দর গিফটও আনবো!! ইনশাআল্লাহ তোমার ভালো লাগবে!!
- না এসব তোমার করা লাগবে না! এসব আমার কাজ! আর আমার কিছু লাগবে না!!
- তোমার কাজ মানে! তুমি আমার বউ আর তোমার কাজে সাহায্য করা আমার দায়িত্ব!
- হইছে! তেমাকে কিছু করতে হবে না! কিছু আনতে হবে না!
- কেন? তুমি তো বলছিলা তোমার কাজে সাহায্য করতে, তোমার জন্য গিফট আনতে!!
- সে এমনি বলেছিলাম! জানতে চেয়েছিলাম তার জবাবে তুমি কি বলো!! আর তুমি তার অতি উত্তম জবাব দিয়েছে! যা শুনে আমি মুগ্ধ! তোমার কাছে আমি আর কিছু চাই না!! তোমাকে আর এসব করতে হবে না!!
তোমার কাজ শুধু হালাল উপার্জন করা, হালাল রিজিক অর্জন, আমাদের খেয়াল রাখা ভালোবাসা, মা বাবার সেবা করা, আর সব সময় ইমান নিয়ে চলা!! এর থেকে বেশি আমি আর কিছু চাই না!
- আল্লাহর অনেক অনেক শুকরিয়া, তোমাকে আমার
একাল পরকাল চিরকালের জীবন সাথী করে দেয়ার জন্য!
- আলহামদুলিল্লাহ আপনাকে আমার জীবন সাথী করে দেয়ার জন্য!!
এই বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরলো!
( যদি কাউকে সত্যিই খুব ভালোবাসেন তাহলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিবাহের প্রস্তাব দেন। প্রেম না হয় বিয়ের পর করে নিবেন। প্রিয় মানুষটির সাথে হারাম সম্পর্কে না থেকে তাকে হালালভাবে গ্রহণ করুন। হারাম সম্পর্ক তৈরি না করে তৈরি করুন একটি হালাল পবিত্র সম্পর্ক।)
............................ সমাপ্ত..............................
(পরিশেষে ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন)
........রোদেলা রিদা........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now