বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার জীবনটাই বেদনার । সেই ছোট থেকেই । আম্মুর কাছে শুনছি যখন আমি হইছি তখন নাকি কান্না না করে চুপ করেছিলাম তাই এক আন্টি পাচায় ভালোমতো একটা মাইর লাগায় দিছিলো উল্টা করে । তারপর নাকি কাদছিলাম । আমি যখন স্কুলে ভর্তি হই নাই তখন ৪বছর আর কি । আমার বড় ভাই এর বয়স তখন ৭ . . . । তো একদিন আমরা দুইজন ক্রিকেট খেলতেছিলাম বাড়ির সামনের ফাঁকা জায়গাটায় । ওখানে একপাশে আমাদের একটা শিন্না, খরির ছোট ঘর ছিলো । ওখানে একটা পাগলা কুকুর প্রায়ই শুয়ে থাকতো । তো ভাইয়া একটা শিন্না আনলো ঐ ঘর থেকে স্টাম্প বানানোর জন্য । কুকুরটা কিছুই করলো না । আমি ও গেলাম আনতে । আমি দেওয়ানিগিরি করে কুকুরটাকে শিন্না দিয়ে মাইর দিলাম । ওমনি কুকুরটা দিলো দৌড় আমার পিছনে । আমি ও দিলাম দৌড় । বাড়ির মেইন দরজার কাছে আসতেই পাছায় দিলো কামড় । আম্মু দৌড় দিয়ে আসলো । আমাকে আদর না করে উল্টা বকা দিয়ে বললো , "কুকুর তোক কামড়াইছে তা তুই কূকুরকে কামড়াইতে পাইস নাই?" । তারপর ৭টা ইনজেকশন দিতে হইছে । তখন কয়েকদিন পাড়ার সবাই খালি বলতো "তোমার পাছায় নাকি কুকুর কামড় দিছে? দেখি তো বাবু প্যান্টটা নামাও তো " । আর আমি অসহায় বাচ্চার মতো তাদের আবদার পূরণ করতাম ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now