বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সারস আর শেয়ালের খুব বন্ধুত্ব। খ্যাঁকশেয়াল সারসকে একদিন তার বাড়িতে নিমন্ত্রন জানাল। সারস খেতে এলে শেয়াল ঝোল ঢেলে দিলো এক সমান পাথরের উপর। শেয়াল সেখান থেকে তার জিভ দিয়ে দিব্বি চেটেটুটে খেলে। সারস তার সরু ঠোঁট দিয়ে কিছুই তুলতে পারলে না। পেটে পুরো খিদে নিয়েই তাকে ফিরে যেতে হ’ল ।
এরপর সারসও একদিন নিমন্ত্রণ করল শেয়ালকে তার বাড়িতে। শেয়াল নিমন্ত্রণ খেতে এলে সারস ঝোল খেতে দিল তাকে কুজোর মত সরুমুখ এক পাত্রে । তার মাঝে শেয়ালের মুখ ঢুকবে কেন? সারস কিন্তু অনায়াসে তার মাঝে ঠোঁট নামিয়ে খেল ।
শেয়াল পেটের খিদে পেটে নিয়ে বিদায় দিয়ে যাবার সময় সারস তাকে বললে, কিছু মনে করে না ভাই, এ ভদ্রতা আমি তোমার কাছেই শিখেছি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now