বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বাবলম্বন

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shajib Raj (০ পয়েন্ট)

X ভরতপাখী এক গমের ক্ষেতে ডিম পেড়েছিল। ডিম থেকে বাচ্চা বেরিয়েছে, বাচ্চাগুলি বেশী বড়ও হয়েছে, মাথায় ঝুঁটি বেরিয়েছে।একদিন ক্ষেতের মালিক এল ক্ষেত দেখতেঃ আরে গম ত বেশ পেকে উঠেছে, এবার ত কেটে ঘরে নিতে হয়। দেখি বন্ধু-বান্ধবদের ডেকে আনা যাক । পাখীর এক বাচ্চা এই কথা কানে যেতে সে তার মাকে বললে, ও মা, শুনলে তা চাষী কি বললে, চলো অন্য কোথাও আমরা উঠে যাই। মা হেসে বললে, সময় হলেই যাব, তাড়া নেই। কয়েকদিন পরে আবার এল চাষী, সঙ্গে তার দুই ছেলে। ক্ষেতের অবস্থা দেখে সে তার ছেলেদুটিকে বললে, দেখছিস, গম ঝরে ঝরে পড়েছে, আর ত রাখা যায় না। বন্ধুদের ডাকলাম, কেউ ত এল না, কাল তা হ’লে তোদের দু’জনকে নিয়ে নিজেই লাগব। বাচ্চাপাখী এই কথা শুনে তার মাকে বললে, মা, এবার? মা বললে, হ্যাঁ, আর আমাদের এখানে থাকা চলে না, নিজের কাজ যে ও নিজেই করতে চাইছে, আজ রাত্রেই আমাদের সরে পড়তে হবে । .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ স্বাবলম্বন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now