বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোটদের কাছে বড়রা যখন কোনো কাজে হেরে যায় তখন মেবি অনেক ভালো লাগে , লুল।
আমার যমজ ভাই-বোন আছে।তারা আমার অনেক ছোট। বোন এর নাম আসিফা নাজনীন বৃষ্টি (শুঁটকি) আর ভাই এর নাম আবীদ হাসান শুভ (বলদ)। কী ভাবছেন ? নামগুলো এরকম কেন? আসলে নিকনেইম গুলো আমার দেওয়া।হাহা।
সে যাইহোক , স্কুল বন্ধ থাকায় আমার মোবাইল এর উপর নজর লেগেছে। সারাদিন গেমস খেলেই দিন যায়। সকালে ফ্রি-ফায়ার, বিকেলে পাবজী আর রাতে শুঁটকি আর বলদের সাথে লুডু খেলে।
ফ্রি ফায়ার,পাবজী নিজে ভালো না পারলেও টিমমেটদের নুব,বট বলে সারদিন যে মজা পাই রাতে তার চাইতে বেশি cos 2 পাই।
লুডু খেলাকে কেন্দ্র করে এই পর্যন্ত ৭৫০ টাকা হারিয়ে গেছে। কী ভাবছেন? কীভাবে হারালো?আসলে আমার ছোট ভাই-বোন এর কাছে ১,০০০ টাকা আছে। ঈদের সালামি নিয়ে জমা করে রাখছে আম্মুর কাছে।হাহা।কিপ্টা প্রো ম্যাক্স।
মটু পাটলুর ভিলেন জন দ্যা ডন এর মতো আমার ও বদমাইশী মাথায় শয়তানি বুদ্ধি ভর করলো। এরপর তাদেরকে বললাম যে টাকা+চিপস দিয়ে লুডু খেলবো। চিপস এর কথা শুনে তারা দুজনেই রাজী হয়েছে।
এরপর থেকে প্রতিদিন আমরা প্রতি ম্যাচ ১০ টাকা + ২টা চিপস দিয়ে লুডু খেলতাম।বলে রাখা ভালো যে , যে প্রথম হবে সে পাবে ১০৳ +১টা চিপস, যে দ্বিতীয় হবে সে পাবে ১টা চিপস আর যে হেরে যাবে সে কিনে দিবে আর দেখবে।
এরপর থেকে আমার টাকার পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করেছে।ভাইরে ভাই লুডু এ্যপসটা হয়তো আমার কষ্ট বুঝে না। প্রায় প্রতিদিনই হেরে যাওয়ার পর বসে বসে দুইজনের খাওয়া দেখতাম আর একবুক cos 2 নিয়ে কিনে দিতাম। আমি অবশ্য জিতেছি কয়েক দিন।
কিন্তু এই মহান জয়ের পরেও কি শান্তি আছে রে ভাই। আমার চিপস খাওয়ার সময় যে হেরে যায় সে এমন একটা লুক দেয় যে তাকে আরেকটা কিনে দিতে হয়। এভাবে আস্তে আস্তে আমি ৭৫০+ টাকা হেরে গেছি। আর জিতেছি ১৫০৳। হাহা।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরাজয়ের পর ও শান্তি আছে।প্রতিদিন যে পরিমাণ আনন্দ হয় সেটা আমি নিজে ৭৫০৳ এক দিনে ব্যয় করলেও পাবো না।টাকাই যে সবকিছু নয়। এটা মানতেই হবে।
আলহামদুলিল্লাহ যে আমার ভাই ও বোন দুইটাই আছে। কিন্তু বড় ভাই কিংবা বোন নেই। না থাকাই ভালো হয়েছে। কারণ দিনশেষে বিনামূল্যে আমার ছোট ভাই-বোন এর উপর আমি যে পরিমাণ মাইর দিই , ভাবলেই শিহরিত হয়ে উঠি । হাহা।
∆∆ ছোটদের তুমি কিছুটা খুশি করতে পারলে , তারা তোমাকে এতোটা আনন্দ দিবে যে তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করবে।
---- ডেভীড স্মীথ ✓
...কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now