বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেঘের হাঁসি দুলছে রোদ

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুহাম্মাদ মেহেদী হাসান (০ পয়েন্ট)

X পর্ব--০২ হাসিবকে যে শিশিরফোঁটা নামক আইডি থেকে হুজাইফা নামের মেয়েটি এসএমএস করলো এটা হাসিব কাউকে বললো না। এমনকি জাহিদকেও না। এরপর তারা বাজার থেকে আবু বকরের মসজিদের দিকে চলে গেলো৷ ওখানে কিছুক্ষন আড্ডা দিয়ে যার যার বাড়িতে চলে গেলো। হাসিব নতুন Fz আইডির প্রতি আগ্রহী। এসএমএস করার জন্যও একজন পেয়ে গেলো। দুপুরে যোহরের নামাজ শেষে, খাওয়া-দাওয়ার পর শিশিরফোঁটাকে মেসেজ দিলো.... __হাসিব: আসসালামু আলাইকুম __হুজাইফা: ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? __হাসিব: আলহামদুলিল্লাহ! আপনি কেমন আছেন? __হুজাইফা: আলহামদুলিল্লাহ ভালো। নামাজ পড়ছেন? __হাসিব: জ্বি পড়ছি। আপনি পড়ছেন? __হুজাইফা: জ্বি। নামাজ বেহেশতের চাবি। আর একজন মুসলমান তো ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে তাইনা? __হুম! ঠিক বলছেন। আমিও কথাটা বলতাম এখন দেখি আপনিই বলে দিলেন। এভাবে তারা দু-জন কিছুক্ষণ মেসেজ করে। বিকালের দিকে হাসিব, জাহিদ, তোফায়েল, জাবের এবং আবু-বকরসহ আবু বকরদের বাড়িতে রওয়ানা করে। জাবের তাদের আরেক ফ্রেন্ড। ইফতার শেষে ওখানেই তারাবী নামাজ আদায় করে আবু বকরদের বাড়িতে রাতের খাবার খেয়ে যার যার বাড়িতে চলে যায়। রাত সাড়ে এগারোটার সময় হাসিব ঘুমিয়ে পড়লো। শেষ রাতে সেহরী খেতে উঠলো। সেহরী খেয়ে ফজরের নামাজ শেষ করে হাসিব শুয়ে পড়লো। হঠাৎ শিশিরফোঁটার কথা মনে পড়লো আর মেসেজ করে দিলো...মনে মনে ভাবলো হয়তো সেও সাহরী খেতে উঠছে। যেমন চিন্তা ঠিক তেমনি...মেসেজের সাথে সাথে উত্তর.... __হাসিব: আসসালামু আলাইকুম। __হুজাইফা: ওয়ালাইকুম আসসালাম। সাহরী খেয়েছেন? __হাসিব: জ্বি। রোজা মুসলমানদের জন্য ফরজ ইবাদাত। রোজার পুরুষ্কার আল্লাহ নিজ হাতে দিবেন। __হুজাইফা: হুম ঠিক বলছেন। আর সাহরী খাওয়া প্রিয় রাসূলের সুন্নাত। আচ্ছা, আপনি কিসে পড়েন? __হাসিব: আমি ইন্টার পরিক্ষা দিতাম এ বছর কমার্স থেকে কিন্তু করোনার জন্য পরিক্ষা পিছিয়ে গেছে। আর আপনি? __হুজাইফা: জ্বি আমিও। যাক ভালোই মিল আছে আমাদের মধ্যে। এভাবে তারা অনেক কথা বলে। দু-জন পরিচিত হয়ে উঠে। তারা দু-জনেই মোটামুটি ধার্মিক। ঠিক পরদিন। সেহরীর সময়। ফজরের আযানের আরো প্রায় ৩৯ মিনিট বাকি। হুজাইফা মেসেজ দিলো.... __আসসালামু আলাইকুম। এই যে স্যার! সাহরী খেতে উঠছেন? হাসিব মেসেজ দেখে মনে খুশির ধাক্কা খেলো! কেনো খুশির ধাক্কা খেলো নিজেও জানে না। হাসিব মেসেজের উত্তরে বললো... __ওয়ালাইকুম আসসালাম। জ্বি ম্যাডাম উঠছি। এখনি সাহরী খাবো। __হুজাইফা: এই আপনি আমাকে ম্যাডাম বললেন কেন(!) .......চলবে....?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

→ মেঘের হাঁসি দুলছে রোদ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now