বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

উহুদের যুদ্ধ(৬২৫ খ্রিস্টাব্দ)

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md jahid aslam (০ পয়েন্ট)

X আবু সফিয়ান ৬২৫খ্রিস্টাব্দে ৩০০ ষ্টারোহী ও ২০০ অশ্বারোীসহ ৩০০০ সশস্ত্র সৈন্য নিয়ে মদিনায় পাঁচ মাইল পশ্চিমে উহুদ উপত্যাকায় সমবেত হলে অনিচ্ছাসত্ত্বেও হযরত মোহাম্মদ (স.)১০০জন বর্মধারী, ৫০জন তীরন্দাজসহ মাত্র ১০০০ জন মুজাহিদ বাহিনী নিয়ে শত্রুর মোকাবিলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পথিমধ্যে মোনাফেক সর্দার আব্দুল্লাহ বিন উবাই তার ৩০০ জন অনুচরসহ দলত্যাগ করলে শেষ পর্যন্ত মাত্র ৭০০ জন মুসলিম যোদ্ধা এযুদ্ধে অংশগ্রহণ করেন।মহানবি(স.)উহুদ পাহাড়ের গোলাকার অংশের বাইরে থেকে যুদ্ধ চালাবার মনস্থির করেন এবং সেভাবে সৈন্য সমাবেশ করেন। মুসলিম শিবিরের পশ্চাতে বাম পাশে একটি গিরিপথ ছিল। পেছন দিক থেকে যাতে শত্রুরা আতর্কিত আক্রমন করতে না পারে সেজন্য হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়েরের নেতৃত্বে ৫০ জন তীরন্দাজকে গুরুত্বপূর্ণ গিরিপথটির প্রহরায় নিযুক্ত করেন এবং মহানবি (স.)এর সুস্টষ্ট নির্দেশ না পাওয়া পর্যন্ত এই স্তান ত্যাগ করতে নিষেধ করেন।প্রথমদিকে মুসলমানরা পর পর সাফল্য লাভ করে। শত্রবাহিনী দিগ্বিদিক ঙ্গানশূন্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন শুরু করেন।যুদ্ধের প্রাথমিক সাফল্যের উল্লাসে মুসলিম সৈন্যবাহিনী শৃঙ্খলা হারিয়ে ফেলে এবং গিরিপথ রক্ষণাবেক্ষণের পরিবর্তে গনিমতের মাল সংগ্রহে নিয়োজিত হয়।মুসলিম বাহিনীর এই বিশৃঙ্খলার সুযোগে দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ পেছন থেকে আতর্কিত আক্রমন করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং দ্রুত পলায়নে বাধ্য করে। স্বয়ং মহানবি (স.) কুরাইশ গোত্রের ইবন কামিয়ার নিক্ষিপ্ত প্রস্তারাঘাতে আহত হয়ে সংঙ্গা ও দুটি দাঁত হারান। এই যুদ্ধে বীরকেশরী হযরত আমীর হামজা (রা.) সহ ৭০ জন মুসলিম যোদ্ধা শহীদ হন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা (রা.) এর হৃৎপিন্ড চর্বণ করে ভক্ষন করে নিষ্ঠুরতার পরিচয় দেয়।অনেক সাহাবা উহুদ যুদ্ধে আহত হন। (মুসলমানদের সাময়িক পরাজয়ের কারন) উহুদের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল মুসলমানদের তুলনায় তিনগুণ।কিন্তু বিধর্মিদের সংখ্যাধিক্য যে মুসলমানদের পরাজয়ের কারন হতে পারে না,ইতোপূর্বে বদরের যুদ্ধেই প্রমানিত হয়েছে।তাই এ যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের কারণ অন্যবিদ ছিল। এ যুদ্ধে মুসলমান সৈন্যগণ তাদের নেতার আদেশ যথাযথভাবে পালন করেনি।রসুলুল্লাহ (স.) এর নির্দেশ ছিল "জয় অথবা পরাজয় কোন অবস্থাতেই যেন তীরন্দাজ বাহিনী গিরিপথ অতিক্রম না করে।" কিন্তু বিজয় নিজেদের করায়ত্ত মনে করে মুসলিম সৈন্যগন নেতার আদেশ লঙ্ঘন করে।নেতার আদেশ লঙ্ঘন করায় তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সে সুযোগে শত্রুপক্ষ তাদের আক্রমন করে।নেতার আদেশ লঙ্গন ও শৃঙ্খলার অভাবই ছিল উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের প্রধান কারন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now