বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জিজেতে আসা ও জিজেসদের সাথে কাটানো ১ বছর পর্ব২
আমি যেদিন প্রথম জিজেতে লগইন করি সেদিন আমার প্রথম কথা হয় তুবা বুড়ি আর সাইম ভাইয়ার সাথে।আমি সাইম ভাইয়াকে কে বলি যে আমি আপনার হিমু সিরিজের ভক্ত।তখন ভাইয়া বলে হিমু সিরিজ আমার না হুমায়ন আহমদ এর।
তো তারপর তুবার সাথে কথা হয় কিছু ক্ষণ।তারপর আস্তে আস্তে সবার সাথে পরিচয় হই।তখন জিজেতে সবসময় অনেক আড্ডা হতো। যে কোনো সময় জিজেতে আসলে অনেককে অ্যাক্টিভ পাওয়া যেত। যেটা এখন পাওয়া যায় না।
জিজের সবাই অনেক ভালো।সবার সাথে আড্ডা দিতে দিতে কথা বলতে অনেক ছোটবড় ভাইবোন বন্ধু পেয়েছি।
বড় ভাইয়াদের মধ্যে লিখন ভাইয়া,আনিছুর ভাইয়া,আরজু ভাইয়া,রিয়াদুল ভাইয়া।
বড় আপু বলতে তাহিরা আপু,রেহনুমা আপু,লাকি আপু এরা।
ছোট ভাইবোনদের মধ্যে রয়েছে ইসরাত, মফি,সুস্মিতা, সারা, তানজিন তাসমিহা,সিয়াম,ফারহান,তুবা(আমার জুনিয়র ফ্রেন্ড) আরও অনেকে নাম মনে পড়ছে না।
বন্ধু বলতে দুইজনকে পেয়েছি। একজন আমার মামা তানিম্মাআআআ আর একজন আমার ভাই সাফায়েত
এই জিজে থেকে আমি ভাবি পেয়েছি। আবার ভাবির সাথে বেয়ান ও পেয়েছি একদম ফ্রি।ভাবি কে সেটা আবার কেউ জিজ্ঞাসা করবেন না কিন্তু।যারা না জানেন তাদের জানার দরকার নাই
আমি জিজে থেকে দাদুউউউউউউ ও পেয়েছি। তাকে মজা করে দাদুউউউউউউ ডাকতে ডাকতে আমি এখন তাকে সত্যি দাদু মনে করি।আমার যখন ৬বছর বয়স তখন আমার দাদু মারা যায় আর তার ঠিক ৩মাস পর আমার নানাও মারা যায়।তো সেই অর্থে আমার
দাদু ও নানা র কথা তেমন ভালো ভাবে মনে নেই।কিন্তু যখন আমি আমার এই জিজের দাদুর সাথে কথা বলি তখন আমার সত্যি মনে হয় যে আমি আমার দাদুর সাথে কথা বলছি। কারণ আমি আমার এই দাদুকে ভীষণ জ্বালায়।
দাদু কে বলতে পারব না। পারলে নিজে বের করেন।
এখন যার কথা বলব সে এতক্ষণ হয়তো গল্পটা পড়ছে আর ভাবছে আমি কি নেই??
সে হচ্ছে আমার জিজের প্রথম প্রেম,প্রথম ভালোবাসা,প্রথম কাছের মানুষ।
কাছের মানুষ বলছি বলে আবার অন্য কিছু মনে করবেন না কিন্তু।
সে হচ্ছে আমার ছোটভাই। আমার জিজেতে ১বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার আর ভাইয়ের সম্পর্ক ও ১ বছর পূর্ণ হয়েছে।
তো একটা মজার বিষয় হচ্ছে ভাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ নিয়ে। সেটা হচ্ছে আমার প্রথমদিন যখন আমি সবার সাথে আড্ডা দিচ্ছিলাম এমন সময় ভাই মন্তব্য করে যে মরিচ তুলে যাবে কে কে? সে সময় আমি মন্তব্য করি যে আমি যাব ভাইয়া। তারপর ভাই আমায় বার্তাতে যা বলে তা আর কি বলব
তারপর বার্তাতে কথা হয়।আর আমাদের সম্পর্ক ও মজবুত হতে থাকে।আমাদের সম্পর্ক এখন আরও মজবুত। ভবিষ্যৎ এ ও থাকবে ইনশাল্লাহ।
এর মাঝে আবার ফ্রি বেসিক বন্ধ হয়। যার কারণে মেগাবাইট দিয়ে আসতেছে চেষ্টা করি জিজেতে কিন্তু এখন আর নিয়মিত আসতে পারি না।
কিন্তু জিজেতে থেকে আমি এই ১ বছরে অনেক কিছু পেয়েছি। কিছু ভালো ভালো মানুষের সঙ্গ পেয়েছি। যার জন্য জিজের কাছে আমি কৃতজ্ঞ।
জিজে শব্দটি ছোট
কিন্তু সংসার তার অনেক বড়।
এই সংসারে সব ধরনের মানুষের সমরোহ
সব ধরনের মানুষের আনাগোনা,কলকাকলি
মুখরিত এই সংসারের প্রাঙ্গণ
সর্বশেষ করি এই প্রার্থনা যে
ভালো থাক জিজের সকাল জনজীবন
আমি জানি যে এই আজাইরা জিনিস কেউ কপি করবে না।তাই কিছু বলার নেই।
এত ধৈর্য আপনাদের জানতাম না তো?? অসংখ্য ধন্যবাদ সবাই কে.☕☕☕☕☕☕☕☕☕
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now