বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছেলে : আচ্ছা আমি তোমাকে এতো মেসেজ করি কিন্তু তুমি কেনো করো না ?
মেয়ে : আমার টাইম হয় না
ছেলে : অফলাইনে থাকলেও পাগলের মতো মেসেজ করি কিন্তু তুমি একটুও সিন করো না
মেয়ে : বললাম তো সময় পাই না
ছেলে : মেসেজ দিলো অনেকক্ষন পরে সিন করো আর রিপলাই দেও। তাও একটু ( হুম , হা , না , পরে ) এই সব কেনো ?
মেয়ে : এমনি
ছেলে : জানো তুমি অনলাইনে থেকে মেসেজ সিন না করলে বা লেট করলে আমার কষ্ট হয়
মেয়ে : যত্ত সব অন্য কিছু বললে বলো
ছেলে : আচ্ছা তুমি এতো অবহেলা করো কেনো ?
মেয়ে : কই অবহেলা করি ?
ছেলে : আমি বুঝি গো । আচ্ছা তুমি কার সাথে এতো বিজি থাকো যে আমার মেসেজ এর রিপলাই দিতে পারো না ?
মেয়ে : মানে ?
ছেলে : মানে কার সাথে কথা বলো তুমি ?
মেয়ে : সন্দেহ করো ?
ছেলে : হুম করি । আসলে জানো আমার ভয় হয় যদি তুমি চলে যাও আমাকে ছেড়ে ।
মেয়ে : হাহাহাহা পাগল
ছেলে : হুম তোমারই তো
------- সাত দিন পরে ----------
ছেলে : ওই ছেলেটা কে গো তোমাকে ট্যাগ করে পোস্ট করলো ?
মেয়ে : বন্ধু
ছেলে : এরকম পোস্ট কেউ ট্যাগ করে বন্ধুকে ?
মেয়ে : বিশ্বাস করো না আমাকে ?
ছেলে : হুম গো খুব বিশ্বাস করি কিন্তু মনে বলে ওই ছেলে হয় তো বন্ধু না তোমার অন্য কিছু
মেয়ে : অন্য কিছু মানে ? তোর মন মানশীকতা অনেক নিচু হয়ে গেছে । ভাবতেই লজ্জা লাগে তোর মতো একজন এর সাথে আমি কথা বলি
ছেলে : এই শুনো আমি ওই সব বলি নাই
মেয়ে : চুপ আর জিবনেও মেসেজ বা কল দিবি না তুই
ছেলে : কি বলছো এসব আমি মরে যাবো
মেয়ে : তোর যা খুশি হোক আমার কি ? যত্ত সব
???? কিছু দিন পরে এই ছেলেটির আর কোনো খোঁজ পাওয়া গেলো না । ছেলেটি না ছিলো অনলাইনে বা না ওর মোবাইল ওন ছিলো । আফসোস এর কথা হলো ওই মেয়েটি একটি বারে জন্য ও ছেলেটির কোনো খোঁজ করে না ।
একবছর পরে ওই মেয়েটি যাকে ভালোবাসতো সেই ছেলেটি মেয়েটিকে ধোঁকা দেয় এবং হুমকিও দেয় যদি মেয়েটি তার সাথে কোনো যোগাযোগ করে তা হলে মেয়েটির কিছু গোপন ছবি যা মেয়েটি ভালোবাসা প্রমান করতে তাকে দিয়েছিলো । সে গুলো ভাইরাল করে দিবে । আজ মেয়েটি বুঝতে পাচ্ছে আসলে কাকে খুঁজে গিয়ে সে কাকে হারিয়ে ফেলেছে । বাস্তবতা এমনই মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষকেই হারিয়ে ফেলে । যাই হোক মেয়েটি খুব কষ্ট করে ছেলেটির ঠিকানা সংগ্রহ করে এবং ছেলেটির কাছে ক্ষমা চাইতে যায় । মেয়েটি ছেলেটিকে দেখতে পেলো না কারন ওই ছেলেটি আর পৃথিবীতে বেঁচে নেই । ছেলেটি একটা চিঠি রেখে যায় । যেই চিঠিতে লেখা ছিলো
প্রীয়.....
আমি জানি তুমি এখন আমাকে খুঁজতেছো । তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো । আবার ফিরতে চাও আমার জিবনে । তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ফিরিয়ে দিয়েছে । তুমি তোমার ভূল বুঝতে পেরেছো । কিন্তু আফসোস তোমার আর সেই ভাগ্য হবে না আমার সাথে কথা বলার । জানো তুমি ফিরিয়ে দিয়েছো পরে খুব অসহায় হয়ে পরি । অনেক কেঁদেছি । নামাজ পরে কেঁদেছি । ভাবি নাই মা বাবার মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে । আমি তোমার যোগ্য না , আমার মনমানশীকতা খারাপ , অনেক সন্দেহ করি , অনেক বিরক্ত করি । সত্যি বলছি আমি তোমাকে সত্যি ভালোবাসি তোমাকে হারিয়ে ফেলার বড্ড ভয় ছিলো । ভয় নেই আমি আর জিবনেও তোমাকে বিরক্ত করতে আসবো না । আমারই ভূল তোমার অভিনয় বুঝতে না পেরে সত্যি ভালোবেসে ফেলেছি । আমার কোনো অভিযোগ নাই । আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে কিন্তু আমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কি না তা জানি না । ভালো থেকো তুমি
ইতি -----
তোমার বিরক্তি কর মানুষ
মেয়েটি চিঠি পরে ছেলেটির কবরের পাশে কিছুক্ষন বসে থাকে । অবাক করার বিষয় হলো মেয়েটি কাঁদচ্ছে না বরং হাসছে আর পাগলের মতো বক বক করছে । তারপর অনেক দিন এই মেয়েটিকে রাতে কবরের পাশে বসে থাকতে দেখা যেতো । হঠাৎ একদিন সে মেয়েটিও হারিয়ে গেলো ।
অতপর বলতে চাই । কাউকে ভালোবাসেন না , তা হলে দরকার নেই মিথ্যে অভিনয় করার । কারন হয় তো আপনার অভিনয়কেই কেউ সত্যি ভেবে নিজের জিবন দিয়ে দিবে । সে দিন আপনি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবেন না ।
writter: Rana (jojo)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now