বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দি বস ইজ অলওয়েজ রাইট

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আবিরুল ইসলাম আবির (০ পয়েন্ট)

X বস বললেন, 'আপনার উচিত ছিল ক্লায়েন্টকে ফোন করা। জিগ্যেস করা যে, তিনি ফ্লাটটা কেনার ব্যাপারে সেকেন্ড থট দেবেন কিনা। আমি বললাম, জি বস। কী জি জি করছেন? জি মানে কী? আমার উচিত ছিল ক্লায়েন্টকে আরেকবার ফোন করে জিগ্যেস করা। তাহলে করেননি কেন? ‘গতবার করেছিলাম বস। তখন ক্লায়েন্ট দাম কমিয়ে দিল। ভাবল, আমাদের আগ্রহ বেশি। আমরা কম দামে ছেড়ে দেব। তখন আপনি বললেন, ক্লায়েন্টকে সেকেন্ড টাইম ফোন দেবেন না। আর ক্লায়েন্ট যে ফ্লাটটা পছন্দ করবে, সেটাকে সােল্ড আউট দেখাবেন। তখন সে তাড়াতাড়ি কিনে ফেলবে। গতবারের কেস আর এবারের কেস এক হলাে? আগেরটা ছিল রেইনি সিজন। এখন শরৎকাল। কী বুঝলেন? বস, আপনার কাছ থেকে আমি রোজ নতুন নতুন জিনিস শিখতে পারি। আপনার মতাে বস পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এখন যান, নতুন ক্লায়েন্টদের এসএমএস করেন। অফার জানান। জি বস। বস ফেইসবুকে আছেন। চ্যাট করছেন। খুব জরুরি কাজ। তাকে এখন যন্ত্রণা করা উচিত না। আমার টেবিলের সামনের ডিসপ্লে বাের্ডে আমি একটা বাণী ঝুলিয়ে রেখেছি। রুল নম্বর ওয়ান : দি বস ইজ অলওয়েজ রাইট। রুল নম্বর টু : ইফ দি বস ইজ রং, সি রুল নম্বর ওয়ান। একটা ক্লায়েন্ট এসেছে। দরকারি ক্লায়েন্ট। বিদ্যুৎ বিভাগের মিটার রিডার। এর মধ্যে তিনটা ফ্লাট কিনে ফেলেছেন। আরেকটা কিনবেন। এসে বললেন, আরশাদ সাহেব কই। আরশাদ সাহেব আমার বস। তিনি ফেইসবুক করছেন। আমি ক্লায়েন্টকে বললাম, স্যার, আমাকে বলেন, আমি দেখছি আপনাকে কীভাবে হেল্প করতে পারি। আরশাদ সাহেবকে ডেকে দেন। আমি গেলাম বসের রুমে। বস ইউটিউবে হিন্দি নাচ দেখছেন। খুব জরুরি কাজ। তাকে ডিস্টার্ব করা উচিত না। আমি ফিরে এলাম। বললাম, 'বস খুব বিজি। আপনি কাইন্ডলি বসুন। কফি খান। আধঘণ্টা পরে আমি তাকে ডেকে দেব।' এরই মধ্যে বসের ফোন। মাসুম, একটু আসবা? গেলাম বসের কাছে। বস বললেন, মাসুম, শােনাে, একটা সমস্যা হয়ে গেছে, আমি একটা আলপিন মুখে নিয়ে চাবাচ্ছিলাম, ওটা পেটে চলে গেছে। এই সমস্যার কোনাে সমাধান জানো? আমি বললাম, মাছের কাঁটা গলায় বিধলে বিড়ালের পা ধরে মাফ চাইতে হয়। কিন্তু আলপিন খাওয়ার চিকিৎসা তাে জানি না। কী করা যায় বলাে তাে? আমি বলাম, বাইরে মিটার রিডার স্যার বসে আছেন। ওনাকে কি বিদায় করে দেব? তিনি বললেন, অবশ্যই। আমার জীবন মরণ প্রশ্ন। আমি মারা গেলে তিনটা ফ্লাট বেশি সেল দিয়ে আমি কী করব? আমি ক্লায়েন্টকে বিদায় করে দিলাম। ইন্টারনেটে পিন খাওযার পরিণতি মৃত্যু কিনা সার্চ দিয়ে দেখলাম। বসের রুমে গেলাম কৌতুহল বশত। আলপিনটা কি তার পেটে ঢুকে নাড়িভুঁড়ি ফুটো করে দিতে পারবে? আশার ছলনে ভুলি উকি দিলাম। তিনি সুস্থই আছেন। তবে তাকে চিন্তিত দেখা যাচ্ছে। 'বস, আলপিনটা কি পেটে খোঁচা দিচ্ছে? 'না। আমি বললাম, বস, ইন্টারনেটে সার্চ দিয়েছি। পিন খাওয়ার ব্যাপারে নানা কিছু জানতে পারলাম। জানার কোনাে শেষ নাই বস। আপনি পিন না খেলে জানতেই পারতাম না যে আমি জ্ঞান সমুদ্রের তীরে নুড়ি কুড়াচ্ছি। ইন্টারনেট ঘেঁটে কী জানলা, তাই বলাে। 'এক ফ্যাশন ডিজাইনার মহিলা পিন খেয়ে ফেলেছিলেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এক্স-রে করা হলাে, দেখা গেল, তিনি পিন খাননি, তিনি পিন ইনহেল করেছেন, এটা তার ফুসফুসে গিয়ে বসে আছে । প্রথম অপারেশন ফেইল করল। দ্বিতীয়বার পাঁজর কেটে তারপর ফুসফুস পর্যন্ত ছুরি চালাতে হয়েছে। বস বললেন, না না, আমি ইনহেল করিনি, আমি গিলে ফেলেছি। আমি বললাম, "বস, পিনটা কি আলপিন, নাকি বাের্ডপিন।'' বস বললেন, 'আলপিন।_ 'সােজা ছিল নাকি বাঁকা।' ‘দাঁত দিয়ে ওটাকে ইউ শেপ বানিয়েছি।' 'সর্বনাশ।' 'কেন?' 'ওটা আপনার পেটের নাড়ি ফুটো করতে পারে।' 'তাই নাকি?' 'হ্যা। এই রকম দুটো ঘটনা দেখাচ্ছে ইন্টারনেটে। একটা বাচ্চার জ্বর আর জ্বর। ভালাে হয় না। পরে দেখা গেল পেটে পিন ঢুকে ইনফেকশন হয়ে গেছে। আরেকটা কেসে এটা গলায় আটকে ছিল। মুখের ভেতরে মেশিন ঢুকিয়ে ওটাকে বের করা গেছে।' তিনি ঘামতে লাগলেন। আমি বললাম, ''বস, চিন্তা করবেন না। চলেন। হাসপাতালে যাই।" 'হাসপাতালে যাব?' ‘জি চলেন।' 'শােনাে, পিয়াকে কিন্তু খবর দিও না। পিয়া জানলে খুব ভয় পাবে। ও খুব ভিতু মেয়ে।' পিয়া বসের গার্লফ্রেন্ড। আমি রুম থেকে বের হয়েই তাকে ফোন দিলাম, “পিয়া আপু, তাড়াতাড়ি আসেন। বস আলপিন খেয়ে ফেলেছেন।আমার কথা বলবেন না। তিনি চান না আপনি জানুন। তবে, কেইস খুব জটিল। পেটে গেঁথে গেছে। এই রােগে এর আগে পৃথিবীতে তিনশ তেত্রিশ জন মারা গেছে বলে ইন্টারনেটে দেখলাম।" পিয়া আপু এলেন। এসেই ক্ষিপ্ত স্বরে বললেন, ''তােমার পেটে আলপিন, তুমি আমাকে বলাে নাই কেন?” 'কে বলল?' 'আমি তােমার পেটের খবর জানি।' বস বললেন, 'এইটা কোনাে দেবার মতাে খবর হলাে?' পিয়া আপু বললেন, 'মাসুম, মােটর বাইক রেডি করো, আমরা ক্লিনিকে যাব।' আমার বাইকের পেছনে পিয়া আপু, তার পেছনে বস। আমরা ক্লিনিকে গেলাম। পিয়া আপুর পারফিউমের গন্ধটা বড়ই মিষ্টি। মনে হয় ফরাসি সৌরভ। হাসপাতালের জরুরি বিভাগ। 'কী সমস্যা?' ডাক্তার বললেন আমি বললাম, “উনি আমার বস। পিন খেয়ে ফেলেছেন। ডাক্তার খিক করে হেসে ফেললেন 'কী পিন?' কী পিন মানে?' আমি বললাম। আলপিন, বাের্ডপিন, সেফটিপিন... 'আলপিন'... বস বললেন। এক্সরে করতে পাঠানাে হলাে। এর মধ্যে পিয়ন আলাউদ্দিন ফোন করেছে আমার মােবাইলে। স্যার, বস মনে হয় পিনটা খায় নাই। ওনার টেবিলে একটা চাবানাে পিন পড়ে আছে। আমি বললাম, "চুপ হারামজাদা। খাইছে কি খায় নাই, এক্সরেতে ধরা পড়বে। এক্সরে তে কিছু পাওয়া গেল না। পিয়া আপু বললেন, 'ডাক্তার সাহেব এখন উপায়? ডাক্তার বললেন, 'এমআরআই করতে হবে।' আমি মিটমিট করে হাসছি। এমআরআই জিনিসটা বেশ মজার। এর আগে একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার এমআরআই করে এসে টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন, আমার শত্রুরও যেন এমআরআই করতে না হয়। আমার এক কাজিনের এমআরআই হয়েছিল, আমি দেখেছি। বসের এমআরআই হচ্ছে। তাকে হেলমেটের মতাে একটা জিনিস পরানাে হলাে। এরপর তাকে কফিনের মতাে একটা জিনিসে ঢােকানাে হলাে। তারপর সেটা ঢুকে গেল একটা বিশাল লােহার তাঁবুর ভেতরে। তার হাতে একটা কলিংবেল। কোনো অসুবিধা হলে তিনি বেল টিপবেন। মেশিন চালুর আগেই তিনি বেল টিপলেন। 'কী হয়েছে?' 'ভয় লাগে।' পিয়া আপু বললেন, "পিন খাওযার সময় খেয়াল ছিল না?" প্রবল শব্দ হলাে। তাকে ওই লােহার গুহায় আটকে রাখা হলাে পুরাে আধঘণ্টা। তারপর তাকে বের করে আনা হলাে। এমআরআই এক্সরে মিলে বিল এল ১২ হাজার টাকা মাত্র। ডাক্তার রিপাের্ট দেখে বললেন, না, কিছু নাই। 'এখন তাহলে আমরা কী করব?' পিয়া আপু বললেন ডাক্তারকে। ডাক্তার বললেন, 'আপনার কিছু করার নাই। পেসেন্টের আছে কী?' পিয়া আপু চোখের হালকা সানপ্লাসটা খুলে জিগ্যেস করলেন। 'আপনাকে বলব না। রােগীকে বলব।' ডাক্তার হাসছেন। ‘আমাকেই বলেন।' পিয়া আপু গম্ভীর। উনি কি কমােড় ব্যবহার করেন, নাকি ইন্ডিয়ান প্যান? ওনাকে বাচ্চাদের পটি ব্যবহার করতে হবে। ব্যবহার করে ওনাকে খেয়াল রাখতে হবে এটা বের হলাে কিনা...? পিয়া আপু খেপে গেলেন, "এই রকম একটা পচা কথা আমাকে বলতে পারলেন?” ডাক্তার মিষ্টি হেসে বললেন, 'আমি তাে বলতে চাই নাই..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ বস ইজ অলওয়েজ রাইট ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now