বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
দুঃশ্চিন্তা অভিযোগ থাক না শীতের সকালের সীমিত সময়ের শিশির বিন্দুর মতো
X
প্রতিদিনের ম্যাড়ম্যাড়ে দিন অতিবাহিত করে যাচ্ছি আমরা যার মধ্যে বলা যায় নেই কোনো রস,গন্ধ। যেন সুন্দর একটা দিনের ঘ্রাণ নেওয়ার ইচ্ছাটাই যেন হারিয়ে গেছে ভবিষ্যৎ এর চিন্তায়।প্রাণঘাতি অদৃশ্য এক ভাইরাস তার তাণ্ডব এখনো চালিয়ে যাচ্ছে এবং যে কেরে নিলো কতো প্রাণ আঘাত হানলো আমাদের মনেও।মনে যেন শান্তি নাই যদিও ভ্যাকসিন এসে কিছুটা প্রশান্তির হাওয়া এনেছে কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকা সেই ছেলেমেয়ের গায়ে সেই হাওয়া লেগেছে কি?সে কি অনিচ্ছয়তায় থাকা ভবিষ্যৎ ভাবনায় নিমজ্জিত থাকা অবস্থায় বাইরের অন্য কোনো প্রশান্তি সে পাচ্ছে কি?যদি তাই পেতো তাইলে ৩০ জানুয়ারি ২০২১ এই দিনটি তার মনে রাগ অভিমান সৃষ্টি করতো না।আজকের এই দিনে সে তার জীবনের একটা বড় পরিক্ষার ফলাফল পেয়েছে যদিও এই বড় পরিক্ষা যুদ্ধের ময়দানে সে একজন দর্শক ছিলো মাত্র আসল খেলা খেলেছে তো সেই অদৃশ্য শত্রু।আর যুদ্ধের প্রকৃত সৈনিকেরা তো যুদ্ধে অংশগ্রহণ না করে তার যুদ্ধের ফলাফলের জন্য অনেকটা দিন অপেক্ষা করে অবশেষে তাদের ফলাফল পেয়েছে।আর এই ফলাফলটাই সেই পরিক্ষা যুদ্ধের দর্শকের বেশে থাকা সৈনিকরা পেয়ে গেছে তাদের উপরমহলের মন্ত্রি ও তাদের সহকারী সদস্যদের কল্যাণে।কিন্তু ফলাফল তাদের মনমতো হয়েছে কি? সবাই কি তার ইচ্ছা অনুযায়ি ফলাফল পেলো?
যেই পরিক্ষা নামক বড় যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারেই নি সেখানে এখন একটা ফলাফল পেয়ে তার ইচ্ছার কথা ভাবা কি বোকামি নয় কি?কিন্তু সেই ছেলেমেয়ের মন যে বড় অবুঝ তাদের মন যে তার চাহিদা না মেটার আক্ষেপে বিভোর হয় উত্তেজিত হয়ে যাচ্ছে ফলে ছেলেমেয়েরা তাদের প্রতিবাদ জানাচ্ছে।যদিও মনের আশাটা কারোর জন্যই যে পূরণ হয় নি তা নয় কিন্তু। অংশগ্রহণহীন এই যুদ্ধে ভাগ্যটা এই সুযোগে তার আড়মোড়া ভেঙ্গে কিছুজনের জন্য জেগে উঠেছে ফলে সে কিছুজন সৈনিক তার ফলাফলটাও ভালো পেয়েছে কিন্তু ভাগ্যটা বেশিরভাগের জন্যই তার আড়মোড়া ভাংতে পারে নি ফলে বেশিরভাগ ছেলেমেয়েই আজ মন খারাপ নিয়ে দিনটা কাটাচ্ছে।তারা তাদের খারাপ ফলাফলের জন্য ফলাফল প্রস্তুতকারী সেই সদস্যদের দোষ দিচ্ছে,যুক্তি স্থাপন করছে।হয়তো তাদের যুক্তিটা তাদের দিক থেকে হলেও সঠিক কিন্তু তাদের যুক্তি দেওয়াটা কি আদো কি সঠিক দেখায়?যেই যুদ্ধে তারা অংশগ্রহণই করে নি সেখানে তারা তাদের মনমতো একটা ফলাফল পাওয়ার আশায় বেশি প্রতিবাদ যুক্তিতর্কের কি কোনো প্রয়োজন আছে?মত প্রকাশের স্বাধীনতার কথা স্মরণ করে সবাই তার অভিযোগ মতামত পেশ করছে কিন্তু যখন সময় আগাবে, তার বিষাদে ভরা মনটা যখন একটু শান্ত হবে,অন্য কারো সংগ্রামী জীবনের গল্প শুনে হয়তো সে অনুপ্রাণিত হবে।তখন সে তার ভুল বুঝতে পারবে এবং সে বিনা যুদ্ধে পাওয়া সেই বিষাদে ভরা ফলাফলটার কথা ভূলে গিয়ে সামনের দিকে আগাবে এবং পরবর্তী যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবে।আর এই মূহুর্তে সবার এটাই করা দরকার।বিষাদে ভরা এই ফলাফলের কথা সবার মন থেকে বাষ্পের ন্যায় উড়ে চলে যাক এবং পড়ে থাক শুধু পরবর্তী সংগ্রাম পরবর্তী কোনো বড় যুদ্ধের প্রতি অগাধ তেজ।সবার মনে রাখা দরকার এই জীবন যুদ্ধে ক্ষণিকের না পাওয়াটাকে বড় করে দেখে সেটা নিয়েই ভেবে চোঁখের সামনে পড়ে থাকা আরো কঠিন কোনো যুদ্ধে, সংগ্রামে পরিপূর্ণ তার বাকি জীবনটাকে ছোট করে দেখাটা কিন্তু একজন জীবনযুদ্ধের সৈনিকের প্রকৃত কাজ নয়।তাই ভিত্তিহীন কিছু বিষয় থেকে পুরোপুরি লাভের আশা ছেড়ে দিয়ে নিজের ভাগ্যের জেগে উঠার অপেক্ষা না করে নিজে পরিশ্রম করে জীবনযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেখবে পুরোপুরি ভাগ্য পরিবর্তন না করতে পারলেও অনেকটাই তুমি তোমার ভাগ্যটাকে নিজের মত করে সাজিয়ে নিতে পারবে।পরিশেষে শীতের সকালের ক্ষণিকের শিশির বিন্দুর ন্যায় তোমার সকল রাগ, অভিমান ও অভিযোগ কে তোমার মন থেকে হারিয়ে যেতে দাও বা আর যদি পারো সেই না পাওয়া থেকে শক্তি সঞ্চয় করে তোমাদের জীবনের পরবর্তীতে পড়ে থাকা বড় বড় সেই যুদ্ধে ঝাপিয়ে পড়ো এবং এবার আর অদৃশ্য শক্তি নয় নিজের যুদ্ধে যেন এবার নিজেই ঝাপিয়ে পরতে পারো সেই বিশ্বাসটা তোমাদের মনে গেথে রাখো।
[বিঃদ্র:- দীর্ঘ প্রায় তিন মাস পর আবার গল্প লিখলাম।পড়াশোনায় ব্যাস্ত আছি তাই জিজেতে আসা হয় না গল্প ও দেওয়া হয় না আসলে গল্প লিখি না এখন আর তাও এই ছোট গল্প বা গল্প না বলে কিছু কথা আরকি লিখলাম বর্তমান পরিস্থিতি বিবেচনায় জানি না কেমন লাগবে সবার ইচ্ছে হলে পইরো আর সবাই কেমন আছো জানাইও]
ধন্যবাদ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now