বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ধরুন, এখন আপনার বয়স ২১বছর, ফেব্রুয়ারী ২, ২০২১সাল চলছে। কোনো এক পার্কে আনমনা হয়ে বসে আছেন! হঠাৎ একজন বৃদ্ধ মানুষ একটি মোটা বই আপনার হাতে ধরিয়ে দিয়ে বললেন,"এতে টাইম মেশিন বানানোর ফর্মূলা আছে, যত্ন করে রেখ। এটা তোমার প্রাপ্য ছিল।" তখন আপনি কৌতুহলী হয়ে বই পড়তে বসলেন, দেখলেন বইয়ের অনেক ভাষা আপনার অজানা বা অন্য ভাষায় লেখা। আরো কৌতুহলী হয়ে চিন্তা করলেন বইটি ডিকোড করে সম্পূর্ণটা পড়ে আমি বইঅনুযায়ী একটা টাইম মেশিন বানাবো। দেখা গেল বইটি ডিকোড করতে এবং টাইম মেশিন বানাতে ২০৩০সাল হয়ে গেল। এখন টাইমমেশিন বানানোর পরে চিন্তা করলেন প্রথমে আপনি কোথায় সময় ভ্রমন করবেন। হঠাৎ মাথায় টাইম মেশিন বানানোর চিন্তা যে প্রথমে করেছিলেন আপনার প্রিয় বিজ্ঞানী তার কাছেই কেন নয়! তখন কথা না বাড়িয়ে সোজা চলে গেলেন আইনস্টাইনের সময়ে, যাওয়ার বইটি সাথে নিলেন যেন যাত্রাপথে মেশিনের সমস্যা হলে বই দেখে সমাধান করতে পারেন। গিয়ে দেখলেন সে রিলেটিভি নিয়ে ব্যস্ত। তাকে ভালোবেসে আপনার হাতের বইটি দিলেন যেন সে টাইম মেশিন বানাতে পারে। তারপর আপনি চলে আসলেন অতীত থেকে। তরপর আইনস্টাইন আপনার বই দেখে দেখে টাইমমেশিন বানালেন। এবং যখন বানানো শেষ হলো তখন তিনি ভাবলেন যে ছেলেটি আমাকে বইটি দিয়েছিল তাকে বইটি ফেরত দেয়া দরকার। সেকথা ভেবেই সে টাইম মেশিনে চরে ২০২১ সালের ফেব্রুয়ারী ২ তারিখে আসলেন, আপনি তখন ঐ পার্কে বসে ছিলেন, তখন আপনাকে বইটি দিয়ে আইনস্টাইন চলে গেলেন। (তারপরের ঘটনা জানতে চাইলে আবার উপর থেকে পড়েন।)
এখন প্রশ্ন হলোঃ
১/ কে প্রথমে কাকে বইটি দিয়েছিল?
২/ কে প্রথমে টাইম মেশিন বানিয়েছিল।
#writtenByMe
#StoryFromParadoxOfTimeMachine
#PredestinationParadox
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now