বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজের সাথে একটি বছর

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হৃদয় (০ পয়েন্ট)

X লেখক:স্মৃতিচারণকারী হৃদয় wowwowwowwowwowwowwow জিজে=গল্পের ঝুড়ি,,,একটা ভালোলাগা,একটা গভীর অনুভূতি,অসংখ্য বন্ধুবান্ধব, অসংখ্যা অনুপ্রেরণা, অসংখ্য প্রিয় মানুষ,অসংখ্য,,,, বলতে গেলে অনেক বলা যাবে।আমার সবচেয়ে বেশি সময় একটিভ থাকা সাইট হলো জিজে।এই সাইটটাতে একটা আপন আপন অনুভূতি কাজ করে।আর জিজের লোকজন সবাই অনেক বন্ধুসুলভ। ফলে জিজেই আমার সবচেয়ে প্রিয় সাইট। চলুন এবার আমার জিজে আগমনের প্রেক্ষাপট জানা যাক,সেদিন ছিল ১৬ জানুয়ারি,২০২০।আমি তখন এস এস সি পরীক্ষার্থী,গল্প পড়তে ভালোবাসতাম।তাই ফ্রি বেসিকে বিভিন্ন গল্পের সাইট খুঁজতে গিয়েই জিজের সাথে আমার পরিচয়। প্রথমে জিজেতে এসে গল্প পড়তে গিয়ে দেখি কমেন্ট করতে হলে একাউন্ট লাগবে।ফলে একাউন্ট খোললাম।নাম MH2।তারপর আমার জিজের পথচলা শুরু হয়। জিজেতে প্রথম এসে আমার পরিচয় হয় আরফা এবং মফিজুলের সাথে। আর বাকি সবার সাথেও ধীরেধীরে পরিচয় হয়।প্রথমদিকে ভাবতাম এখানে অনেক বড় বয়সী মানুষ থাকে।কিন্তু কথা বলে জানতে পারলাম অনেকে আমার ছোট,আবার সমবয়সী,আবার বড় কয়েকজনও আছে।তবে বয়সে ছোটবড় কোনোই সমস্যা নাই,তারা সবাই খুব মিশুক। এস এস সির কারণে আমি এস এস সি চলাকালীন একমাস আসি নি বেশি করে।কিন্তু এস এস সি শেষ হওয়ার পর থেকে একটানা নিয়মিত জিজেতে থাকা শুরু করলাম।একটানা জিজেতে আড্ডা দিতাম।তবে কাজের জন্য মাঝেমাঝে সবসময় থাকতাম না। এবার আসা যাক আমার নাম নিয়ে।জিজেতে প্রথমদিকে আমার নাম ছিল MH2।তারপর নাম দিলাম MH2(Mysterious someone)। এই নামটা আমার খুব প্রিয়।পরে রুবি আপু যখন বলে বাংলায় নাম দিতে এবং জিজেতে যেন ব্লক না খাই তার জন্য আমার আসল নাম "হৃদয়" দিয়েছি।জিজেতে আমি সবার কাছে "অ্যাডভেঞ্চার প্রিয় হৃদয়","ভৌতিক হৃদয়","রহস্যময় হৃদয়"," কাল্পনিক হৃদয়","বাস্তবিক হৃদয়","রোমান্টিক হৃদয়","অদ্ভুতুড়ে হৃদয়"+ আরও নাম আসবে,এসব নামে পরিচয় করেছি নিজেকে। জিজেতে আমার ফ্রেন্ডের সংখ্যা প্রচুর। প্রচুর মানুষদের সাথে কথা হয়েছে।তাদের মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়।যেমন ছোটদের মাঝে রিসু, মফিজুল,সুস্মিতা,ইরা, সামিয়া, সারা,ফারহান,সোহান,তুষার কবির, পুস্পিতা, শিখা, অবন্তী,মিম, ইভা,ঐশী, রামিশা, সিয়াম,সামির, শুভ, তানজিন, আফরা,কথা,শাহেদ,নায়রা, মাহিন, মেহেদী আরও অনেকে।এসব ছোট ভাইবোনদের দেখে ফিল করতে পারি আমি বড় coolcoolcool এবার আসা যাক সমবয়সীদের ক্ষেত্রে।আরফা, তুবা,সুরভি,তৌমি, তানহা,নামিকা, তাবাসসুম, সাকিব, ফাহাদ আর কয়েকজন।ওরা আমার ভালো বন্ধু,তবে তুবা ব্যাতীত কারও সাথে আজকাল রোজ কথা হয় নাgjgjgj এবার আসা যাক আমার বড় ভাইবোনদের ব্যাপারে। তাদের মধ্যে অন্যতম হলো রুবি আপু, জান্নাত আপু,লাকি আপু, তানিম ভাই, মেহেদী ভাই, রনি ভাই, শুভ ভাই, সাফায়েত ভাই, সাঈম ভাই, আনিস ভাই, ঝুমুর আপু, সামিয়া আপু,রেহনুমা আপু, তাহিরা আপু,ইশু আপু আরও অনেকে। সবাই খুব খুব মিশুক, ফলে এদের সাথে আমার সারাটা বছর খুব ভালোই কেটেছে। জিজেতে আসার পূর্বে আমি খাতায় গল্প লিখতাম।তবে জিজেতে এসেই মূলত আমার লেখালেখি শুরু হয়।যদিও তেমন ভালো লিখি না,তবুও জিজে'সদের উৎসাহ পেয়ে আমি অনেক গল্প লিখেছি।আমি রোমাঞ্চকর,ভৌতিক,রোমান্টিক এই রকম গল্পই বেশি লিখেছি।তবে অন্যান্য বিভাগেও লিখেছি কয়েকটা।আমার ইচ্ছা আছে জিজের সব বিভাগে গল্প লেখার।আপনারা দোয়া করবেনgjgjgj আমি জিজেতে আড্ডা দিতে সবচেয়ে বেশি ভালোবাসি।আড্ডা দিতে গিয়েই সবার সাথে পরিচয় হয়েছে।আমার মন খারাপ থাকার সময়,হতাস থাকার সময়ও আমি জিজেতে থেকে সব কিছু ঠিক করতে পেরেছি।সবার সাথে আমার জিজেতে একবছর খুব ভালোই কাটল। জিজে থেকে আমার পাওনা অনেক।জিজেতে থেকে একটানা অনেক গল্প লিখেছি যা কখনও ভাবিও নি।আবার অনেক কবিতা লিখেছি।অনেক অনেক বন্ধু পেয়েছি।জিজে থেকে আমি খুব আপন দুজন মানুষকে পেয়েছি।এরা হলো আনিকা আর রুবি আপু।রুবি আপু হলো আমার বড় আপু আর আনিকা হলো আমার জীবনের বিশেষ একজন। এদের সম্পর্কে বলতে গেলে পুরো একটা গল্প সমান লিখতে পারব।আমার সুখ, দুঃখ, হতাস সবসময় ওরা আমার সাথে রয়েছে।সারাজীবন এই দুজনকে আমি মনে রাখব। আর কী বলব??? ভাবছি।বলার মতো অনেক কিছুই আছে।তবে সব বলা হচ্চে না।কারণ আমি তো জিজের,জিজেতে আছিই, ফলে আর বলার কী হলো??? নিয়মিতই তো আসব,থাকব।আল্লাহ যতদিন আমায় আর জিজেকে রেখেছেন সবসময় আল্লাহ চাইলে আসব।gjgjgj শেষ করব একটা কবিতা দিয়ে: আমরা সব জিজেবাসী, প্রতিদিন আসি, এই নবজাগরণের উদ্যানে, মনকে প্রফুল্ল করতে, আসি সব রুদ্ধশ্বাসে, এই মরুময় ভূমিতে হাসি ফোটাতে, আসি সব কোলাহল প্রিয় মুগ্ধ শ্বাসের উত্থানে, আসি সব ভাই বোন হয়ে এক এই নির্জন কোলাহলহীন নভ চতুর্বায়ে, আসি সব এক হয়ে এই বিজন দেশটিতে। আমরা সব এগিয়ে চলি, একই কথা সবার অন্তরে, আছে তা নির্জনে, এগিয়ে চলি মোরা মোদের মনের মতো করে, আমাদের সবার কথা, থাকব সব হাসি খুশি বাসবো সবেরে ভালো, মানব না কোনো বাধা, জ্বালাব বন্ধুত্বের আলো, এই আমরা আনব নতুন দিন, থাকব সবসময় জিজের সাথে, থাকব সব সদা সজীব হয়ে, নতুনদের স্বাগতম জানিয়ে করব আপন, নতুন পুরান সবাই মিলে করব হাসিখুশি দিন যাপন, স্নিগ্ধ বসন্তের সকাল হয়ে, থাকব সর্বদা জিজের সংস্পর্ষে। [লেখাটা মনের মতো করে লিখতে পারি নি।আসলে জিজের মাঝে ঘটনাগুলো এতো বিশাল,সবার আন্তরিকতা এতো বিশাল যে লিখতে গিয়ে কী লিখব আর কী লিখা যায় এসব ভাবতে গিয়েই লেখা অগোছালো হয়ে যায়gjgjgj আমার লেখাটাকেও গুছিয়ে লিখতে পারি নি।তবে মন থেকে লিখেছি সবটা।Love you GJ and all GJ'sgjgjgj] আল বিদা,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now