বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার অনেক ইচ্ছা আছে । একটু অদ্ভুতও । আজ নতুন বছরের প্রথম দিন। ভেবেছিলাম তো অনেককছুই । কিন্তু বাস্তবায়ন তা হলো না । আসলে কি দোতলার ছোট্ট বারান্দা থেকে ওপরের সীমাহীন আকাশ দেখা যায় না । আমি চাই যাতে আমরাও ছাদে উঠে আকাশে কেমন করে উদযাপন হয় নতুন বছরের নতুন শুরু । কারণ ছাদে তো অন্য বিল্ডিংয়ের সেই বাঁধা গুলো থাকবে না । সেখানে আমাদের চোখ বাঁধা পাবে না, সোজা দৃষ্টিতে তাকাতে । তাই মনে একটা ইচ্ছে যে ছাদে যাব , সেখান থেকে এক নজরে সব কিছু দেখব । আমাদের ছাদ খোলা থাকে না সবসময় । তাই মন খারাপ । নতুন বছরের প্রথমেই, কি করব নিজেই জানি না । আমার একটা ছোট্ট বোন আছে । এতো ছোটও না আবার । কিন্তু আমার কাছে সে সব । আমি তাকে পিচ্ছিবাবু বলি । সে অনেক ছোট ছোট কারণে কান্না করে । আবার আমার থেকেও সে সব কিছু বেশি বুঝে । সে অনেক ভালো । কিন্তু কাল যখন কাঁদছিল তখন কিন্তু একদমই ভালো লাগছিল না । না যেতে পারার জন্য ছাদে। আমার কন্ঠটাও কান্না কান্না হয়ে আসছিল কিন্তু আমি কাদঁতে পারি না। কারণ আমাকে আমার বোনকে বোঝাতে হবে , যে এতো ছোট কারণে কাঁদতে নেই। আমি আমার বোনকে কথা দিয়েছি পরের বছর আমি আর বোন মিলে বাজি ফাটাবো , ফানুস ওড়াবো আরও অনেককিছু । জানি না সেটাও হবে কি না। এত ছোট ইচ্ছাও কি পূরণ হবার নয়। বিশাল আকাশ আর তার থেকেও অনেক ছোট এই জীবন । যা আমাদের মনে রাখতে হয় । তাই এই ক্ষুদ্র ইচ্ছা গুলোর ব্যপারে কেউ ভাবে না । কিন্তু আমি ভাবতে চাই ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now