বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দুই
জায়গাটি একবার পরিদর্শন করছে জেরোক-৩৬।তার
শক্তিশালী ইঞ্জিন মিনিট পাচেকের মধ্যেই
এখানে পৌঁছে দিয়েছে।অনেকগুলো জীবন্ত
প্রানীর অস্তিত্ব ধরা পড়ছে ওর সেন্সরে।
সবচেয়ে কাছের ঘরটির দিকে সে এগিয়ে
আসল।পুরো এলাকাটি লোহার শক্ত বেষ্টিনী
দ্বারা আবৃত।এতে তার কোন ভাবান্তর হল না।
দেহের কিছু অংশ পরিবর্তিত হয়ে শক্তিশালী নাইক
রশ্মি উৎপন্ন করল।যেটা দ্বারা অতি সহজেই সে
বেষ্টনীর একটি অংশ কেটে ফেলতে সক্ষম
হল।এবার সেই কাটা অংশ দিয়ে চেতনানাশক নিহিলিয়ন
গ্যাস প্রবেশ করাল।
তিন
মহাকাশযানের দরজা খুলে জেরোক-৩৬ কে
আসতে দেখে নিশ্চিন্ত হল ক্রিটন।
জেরোক-৩৬ এর পলিট্রনের ব্যাগগুলোর
ভিতরে সে কিছু একটাকে দাপাদাপি করতে
দেখে।জেরোক-৩৬ এর সাথে ক্রিটন কথা
বলে।
‘তাহলে...সফল হয়েছ?’
‘হ্যাঁ...মহামান্য ক্রিটন।’
‘তাহলে তো কাজটা তোমার জন্য সহজ ছিলো।’
‘ঠিক তা নয়...নিহিলিওন গ্যাস প্রবেশ করানোর পর
আমি ভেবেছিলাম সব প্রানী অচেতন হয়ে
গেছে।কিন্তু ওদের সামনে গিয়ে দেখি কিছু
তখনও জ্ঞান হারায়নি।তারা আমাকে আক্রমন করার
চেষ্টা করলে আমি সিন্থানাইজার দিয়ে ওদের
পরাস্ত করি।’
‘ভাল করেছ।’
‘মহামান্য ক্রিটন,আপনি কি এখন প্রানীগুলো
দেখবেন।’
‘না।তার দরকার নেই...তোমার উপর আমার যথেষ্ট
ভরসা আছে।আপাতত ওদেরকে একটা রুমে
বন্দী করে রাখ।গ্রহে পৌঁছে সবাইকে নিয়েই
দেখব।’
জেরোক-৩৬ অন্য রুমে চলে যায়।ক্রিটন তখন
অনেক খুশি।এই কাজের জন্য তাকে অনেক
সম্মানিত করা হবে। মহাকাশযান উড্ডয়নের জন্য সে
প্যানেল স্পর্শ করল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now