বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ধূর্ত শিয়াল

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান John Chakma(guest) (০ পয়েন্ট)

X বহুদিন আগের কথা।এক ঘন জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল।একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়লো।ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেলো একটা হাতির মৃত শরীর।খিদে মিটবে আশায় হাতির কাছে এগিয়ে গেলো।সে দাত বসিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো।কিন্তু মোটেই পারল না।তাই তার হাতির মাংস আর খাওয়াই হলো না।ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশে বসে পড়লো।হঠাৎ তার কানে এলৈ সিংহের গর্জন।সিংহ তার দিকে এগিয়ে আসছিল।সে ভারি বিনম্র হয়ে সিংহকে বললো,"আসেন,আসেন মহারাজ আমি মৃত হাতি পাহারা দিচ্ছিলাম আপনার জন্য।আসুন ভোজন করুন।"সিংহ জোরে হুংকার দিয়ে উঠলো।সে বলল,আমি আমার শিকার নিজেই করি।সিংহ সেখান থেকে চলে গেলো।কিছুক্ষণ পরই সেখানে হাজির হলো এক চিতা।শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো।শিয়াল তখন বলল,এসো এসো এই হাতির মাংস একটু খেয়ে নাও।দেখো এটা সিংহের শিকার।তখন চিতা বললো,বাবারে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি।শিয়াল বলল,তুমি একদম চিন্তা করো না।সিংহ আসতেই আমি আওয়াজ দেবো তখন তুমি পালিয়ে যেয়ো।শিয়াল চুপ করে দেখছিলো।যেই চিতা হাতির ওপরে চামড়া ছিড়ে বার করলো অমনি শিয়াল চেচিয়ে উঠলো,সাবধান পালান সিংহরাজ এসে গেছেন।পরক্ষণে চিতা সেখান থেকে পালিয়ে গেলো। শিয়াল খুশিতে খেতে লাগলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৭ জন


এ জাতীয় গল্প

→ ধূর্ত শিয়াল ও মরা হাতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now