বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি "গল্প" লিখতে পারি না...

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মেহেদী হাসান হৃদ্ধ (০ পয়েন্ট)

X আমি অনেক চেষ্টা করেছি একটা গল্প লিখতে কিন্তু তা আর করা হয়ে উঠে না। আমার সেই গল্পে কোনো আনন্দ বেদনার ছাপ থাকবে না। কিন্তু পরক্ষনেই ভাবি, তা আবার হয় নাকি! আমি চেয়েছিলাম আমার সেই গল্পে শুরু ও শেষ এক থাকবে। আমি রহস্য রোমাঞ্চিত গল্পগুলা পড়ে আমি ভাবি আমিও আমাজন নিয়ে লিখব। কিন্তু আমাজনের আ টাও আমার লেখা হয়ে উঠে না।আর সেখানের পরিবেশ বর্ণনা করা আমার সাধ্যের বাইরে....... আমি আমার বন্ধুদের নিয়ে গল্প লিখতে চেয়েছিলাম। সত্যিই চেয়েছিলাম! কিন্তু যখনই বলি, "দোস্ত, তোকে নিয়ে গল্প লিখব (কিংবা লিখেছে!)!" তখনই তারা 'পা'টাকে উচিয়ে দেখিয়ে দেয় যে আমাকে লাতি মারতে প্রস্তুত কিংবা "হালা....." গালি দিয়ে মারতে তেড়ে আসে।আসলে জন্ম নেওয়ার আগেই গল্পগুলো মরে যাচ্ছে যেন....... কোনো এক বিশ্বকাপের ফাইনালে লাস্ট ওভারে বাংলাদেশের দরকার ৩৬ রান।বোলিংয়ে ইংল্যান্ডের আর্চার আর ব্যাটিংয়ে মোস্তাফিজ। পরপর ৫ বলে ছক্কা হাকানোর পর লাস্ট বলে বোল্ড.....। তারপর শুরু কোনো এক বেদনাদায়ক ইতিহাসের।আমি সেই বেদনাদায়ক ইতিহাসকে আরও বেদনাদায়ক করে আমার গল্পে ফোটাতে চাই ।যাতে হ্যালমেট উপন্যাসও আমার গল্পের কাছে হার মানে। কিন্তু সেই গল্প তৈরি করা আমার কাছে এক ধরনের বৃথা চেষ্টা!! আমি বেদনার 'ব' টুকু ছাড়া আর উল্লেখ করতে পারব না .... আমি চেয়েছিলাম আরিফ আজাদ ভাইয়ের মত করে লিখতে । উনার সৃষ্টি চরিত্র সাজিদ যেমন নাস্তিকদের কোনঠাসা করে দেই তেমনি আমার গল্পে কোনো এক চরিত্র নাস্তিকদের ভ্রান্ত ধারণা ও বিশ্বাস ভেঙে চুরমার করে দিবে। কিন্তু সেই আশাও করা বৃথা! কারন আমি " আরিফ আজাদ" নই। আমার পক্ষে মোটেও সম্ভব না " সাজিদের আরেকটি চরিত্র সৃষ্টি করা..... আমি চেয়েছিলাম আমার গল্পটা জাফর ইকবাল স্যারের(বাধ্য হলাম) মত পাঠকপ্রিয় হবে।কিন্তু আমি মোটেও ওইসবের যোগ্য না।আমি কোনো বিদঘুটে পরিবেশের বর্ণনা দিতে জানি না.... কিছুর ভাষাও বুজি না। নদীতে কি ধরনের শব্দ হয় তাও জানি না।একজন আদর্শ মানুষের বর্ণনা দিতেও আমি পারব না......! আমি কল্পনায় কোনো এক নদী দেখলে ভাবি আমি এই নদী নিয়েই গল্প লিখব। কিন্তু থমকে যায় যখন দেখি রাশি রাশি পানির মধ্যে কয়েকটি পচা মাছ ভেসে যাচ্ছে।আমি জানি না সেই নদীর গভীরতা..... তাই আর পারা হই না! আমি একটা গল্প লিখেছিলাম। ক্লাস নাইনে উঠার পর আমি আবিষ্কার করলাম সেটা মোটেও গল্প না। সেটা একটা উপন্যাস..... এক এক করে গনলাম.... ৪২০০ এর মতো শব্দ। সেই উপন্যাস টি আমি অফসেট পেপারে লিখে... সুন্দর করে সাজিয়ে আমার এক বিজ্ঞানী টাইপ বন্ধুকে দিয়েছিলাম। সে পরের দিন সেটা ফেরত দিয়ে বলে ছিল, " ভালো হয়েছে " আমি অবাক হয়ে বলেছিলাম, " সবটা পড়েছিস?" সে ওই দিন বলেছিল, " না! ১ম পৃষ্টা আর শেষ পৃষ্টা! " সে ২ পৃষ্টা পড়েছিল তা শুনেই আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম.......... আমার গল্পে আমি সেই উসমানী খেলাফতের কথা তুলে ধরতে চেয়েছিলাম....আমি সেই তরবারি আর তীরের কথা আমার গল্পে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম চিত্রের মত করে.... আমার গল্পে থাকে না কোনো রস..., নেই উত্তম শব্দচয়ন। চরিত্রের নাই কোনো দৃষ্টিভঙ্গি! লেখায় নেই কোনো সৃজনশীলতা.... সৃজনশীলতার জন্যই হয়তো আমি বাংলা এসাইনমেন্ট এ "অগ্রগতি প্রয়োজন" পেয়েছিলাম(বলে রাখা ভালো, " আমার লেখা মারাত্মক বিশ্রি!") ("আমাজন" শব্দটা লিখতে পারি নায়।প্রথম দিকের একটু অংশ রেহনুমা আপুর কোনো এক গল্প থেকে সংগৃহীত) ~~~~~~~~~~~~~~~~~ ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now