বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এমন যদি হত!!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মেহেদী হাসান হৃদ্ধ (০ পয়েন্ট)

X বাংলাদেশ ১ম বারের মত গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলবে।সেই খেলাতেই ডাক পেয়ে গেল তানিম ভাই।১ম টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে।তাই এবার ইবাদতের জায়গায় তানিম ভাই ডাক পেল।তার বলের গতি দেখে বিসিবি সভাপতি তাকে দলে ডেকেছে।তার বলে সর্বোচ্চ গতি ঘন্টায় ১৫০ কিমি। তার নাকি ১২০ মিটারের ছক্কাও আছে!! দিবারাত্রির টেস্ট ম্যাচ। দুপুরে কোহলি ও মমিনুল টসে নামল। টস নামক ভাগ্য পরীক্ষায় বাংলাদেশ জিতল সাথে ব্যাটিং নিল। ২য় সেশন শেষ না হতেই বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১৪৪।এমন সময় ব্যাট কর‍তে নামল তানিম ভাই।সামিকে ৬ বলে ৬ ছক্কা মেরে রেকর্ড করলো। সামি তো অবাক।সে স্বপ্ন দেখছে কিনা বুজতে নিজের হাতে কয়েকটা চিমটি কাটলো। ৩য় সেশনের খেলা শুরু হয়েছে।এবার ইশান্ত শর্মাকে ৬ বলে ৬ টি চার মারল।তার রান এখন ৬০।সবছেয়ে কম বলে ফিফটির রেকর্ড গড়লো।তার কয়েকক্ষন পরেই সেঞ্চুরি টাও তুলে নিল। ৭০ ওভারের খেলা শেষ। যেখানে ৫৫ ওভারে বাংলাদেশের রান ছিল১৪৪ সেখান থেকে ৭০ ওভারে রান ৩০০।তানিম ভাই ১২০ আর রাহি ৪০।রাহি মুরাদকে ভালো সঙ্গ দিচ্ছে।৮০ ওভারের খেলা শেষ।বাংলাদেশের রান ৪২০। তানিম ভাই ২০২ আর রাহি ৭৮ রান। ১ম দিনের খেলা শেষ।আজ অনেক রেকর্ড হয়েছে। বিশেষ করে তানিম ভাইয়ের কল্যাণে। ২য় দিন ব্যাটিংয়ে নামার আগে ড্রেসিংরুমে /প্যাভিলিয়নে খবর ছড়িয়ে পরল যে কোহলি আজ রাতে ২০-৩০ বার বাথরুমে গেছে। ২য় দিনের খেলাও শেষ।এখন বাংলাদেশের রান ১২০০।দিন শেষে বাংলাদেশ যখন ইনিংস ডিক্লেয়ার দিল তখন তানিম ভাইয়ের রান ৭০২ আর রাহির ৩৭৮।রাহি অবশ্য বারবার মমিনুলকে অনুরোধ করেছিল ইনিংস ডিক্লেয়ার না করতে।বেচারার লারার রেকর্ড ভাঙার শখ হয়ে ছিল । কিন্তু মমিনুল করল। ৩য় দিনের ২য় সেশনের খেলা শেষ। এখন ভারতের স্কোর ১০২ রানে ১ উইকেট। তৃতীয় সেশনের শুরুতেই তানিম ভাইকে আনা হলো। তার ১৪৯ গতির ১ম বলটি তীরের মত গিয়ে কোহলির পিছনে থাকা স্টাম্প ভেঙে দিল। কোহলির তো অজ্ঞান হবার অবস্থা। ১ম ওভারে একাই ৪ উইকেট নিল মুরাদ। তাও আবার হ্যাটট্রিক সহ। ৩য় দিন শেষে ভারতের রান ১৫৯, ৯ উইকেটে। তানিম ভাইয়ের উইকেট সংখা ৭ টি। চতুর্থ দিনের শুরুতেই ভারত অল আউট। তানিম ভাইয়ের উইকেট এখন ৮। ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নামল ভারত। কোহলিকে একই সাথে আতংকিত, উদ্বিগ্ন এবং চিন্তিত দেখা গেল।চিন্তা করছে, "ধোনি যেভাবে মোস্তাফিজরে একবার ধাক্কা দিসিল, আমিও তানিমরে দিমু।আরও জোরে! " কোহলির বিপক্ষে তানিম ভাই বলটা করল ইয়র্কার।একেবারে কোহলির পায়ের গোড়ালিতে। lbw এর ফাদে পড়ল কোহলি। চেয়েছিল পা দিয়ে বলটাকে ঠেকিয়ে রান নেওয়ার সময় তানিম ভাইকে ধাক্কা মারবে। যখন কোহলি প্যাভিলিয়নের দিকে পা বাড়াবে তখন বুজতে পারল তার পায়ে প্রচন্ড ব্যাথা হচ্ছে। মনে হচ্ছে পা ভেঙে গেছে।শেষ পর্যন্ত স্ট্রেচারে তাকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর স্কোরবোর্ডে দেখানো হলো তানিম ভাইয়ের করা লাস্ট বলটির গতি ঘন্টায় ১৫৪ কিমি!!!!(laughlaughgjgjgj) অর্ধেক দিনেই ভারত অল আউট। তাও আবার ৫০ রানে। তানিম ভাই একাই নিল ৭ উইকেট। সাথে হ্যাটট্রিক তো আছেই। ভারতকে প্রায় ১০০০ রানের ব্যবধানে হারালো বাংলাদেশ। তাও আবার ১ম বারের মত।তানিম ভাইয়ের জন্যই বটে। সে ব্যাটিংয়ে করল ৭০২ আর বোলিং এ নিল ১৫ উইকেট। দুই হ্যাটট্রিক সহ। 'ম্যান অফ দ্যা ম্যাচ 'র জন্য যখন তাকে ডাকা হলো তখন সে গেল। যখনই ট্রফিটা তুলতে যাবে তখনই তানিম ভাইয়ের ঘুম টা ভেঙে গেল !!!!!!(gjgjgj) তানিম ভাইয়ের মা তানিম ভাইকে ডাকছে, "এই তানিম ,উঠ,স্কুলের সময় হয়ে গেছে।!!"wow তানিম নামের ছেলেটি চোখ খুলে দেখল সে তার কোলবালিশ টিকে উপরে তোলে শুয়ে আছে। স্বপ্নটা মনে হতেই সে একটা হাসি দিল। ভাবল সত্যিই কি বাংলাদেশ কখনো পারবে কাউকে ১০০০ রানে হারাতে। গতকাল গোলাপি বলের খেলাটা শেষ হয়েছে। মাত্র দুই দিন আর এক সেশন খেলা হয়েছে। এক সেশনের মাত্র ৪৭ মিনিট। এরই মধ্যে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। (খেলোয়াড়দের নাম নিয়েছি বলে কিছু মনে করবেন না।এটা শুধু মজা।আর এরকম স্বপ্ন দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার) ~~~~~~~~~~~~~~~~~~ মুরাদ নামের ছেলেটিকে সরিয়ে তানিম ভাইকে.... ওর জায়গায় দিলাম................ কেমন লাগল জানাবেন gj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now