বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
২০১৮ সালের ১৮ই অক্টোবর,এই দিনেই নিভে গিয়েছিল বাংলা ব্যান্ড সঙ্গীতের সবচেয়ে উজ্জল নক্ষত্র।
সেদিন যখন খবর পেয়েছিলাম তুমি আর নেই,আমার মনে হয়েছিলো আমার পায়ের তলার মাটি কাঁপছে! আকাশ,বাতাসে করছিলো বোবা আর্তনাদ। তুমি আমার জন্য কি ছিলা সেটা আমি আর আমার আল্লাহ জানে। বাচ্চু ভাই,তুমি চলে যাওয়ার আগের রাত,সারা টা রাত পার করেছিলাম ৩ প্যাকেট নিকোটিন,তোমার গাওয়া "মেয়ে তুমি কি দুঃখ চেনো" গান টা এবং রাতের আকাশ টা সঙ্গী করে।
তুমি সেদিন রাস্তা থেকে ডেকে নিয়ে তোমার পাশে বসিয়ে আমার পুরোটা গল্প তুমি শুনেছিলে,তোমার মতো করে এতো আগ্রহ করে কেউ শুনে নি!
অনেক সাহস দিয়েছিলে,অনেক সাহায্য করেছিলে আমায়,আমি সেদিন চিনেছিলাম এক নতুন আইয়ুব বাচ্চু ভাই কে!
বাচ্চু ভাই তোমার গানে পাগল করেছো এদেশের প্রত্যেক টা শ্রেণী পেশা এবং প্রত্যেক বয়সের মানুষ কে।
তোমার জন্য হাউমাউ করে মাঝে মাঝে কান্না করি,লোকে আমায় পাগল বলে!
বলুক পাগল,হলাম নাহয় একজন কিংবদন্তির পাগল ভক্ত!
এখনও সেজদায় লুটিয়ে পড়ে তোমার জন্য আন্ধারান্তে আমার আল্লাহর দরবারে দোয়া করি।
একদিন হয়তো বৃদ্ধ হবো,তখন অন্য জেনারেশনের রাজত্ব হবে,কিন্ত সেই জেনারেশন কে আমি লাঠি তে ভর দিয়ে শোনাবো তোমার কথা,বাংলা ব্যান্ড সঙ্গীতের সবচেয়ে উজ্জল নক্ষত্রের কথা!
কীর্তিমানের মৃত্যু নাই বাচ্চু ভাই,Legends never die
তোমার দেহের মৃত্যু হয়েছে,কিন্ত তুমি আছো আমাদের হৃদয়ে,আমাদের শ্রদ্ধায়,ভালোবাসায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now