বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"দুই বোন"
লেখক: মেহেদী হাসান প্রভা।
দুই বোনের সম্পর্কটা কেমন হয়?
দুষ্টু-মিষ্টি?
নাকি মধুর?
এর কোনো উত্তর নেই!
পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক হলো ভাই-বোনের মিষ্টি সম্পর্কটা।
তবে আমি যাদের কথা বলছি তারা ভাই-বোন নয়।
তারা দুই বোন।
ওদের আমি দেখেছি ঝগড়া করতে।
দেখেছি গলায় গলায় ভাব নিয়ে থাকতে। আরো দেখেছি নিজেদের খেয়াল রাখতে।
তবে সবচেয়ে বেশি যেটা দেখেছি সেটা সম্ভবত ওদের মধ্যকার ভালোবাসা।
বড় বোনকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি।
আর ছোট বোন তো আমার সবচেয়ে প্রিয়।
অন্য কিছু ভাবার দরকার নেই।
দুই বোনই আমার থেকে বয়সে বড়। তাই আমার ওপর নিজের "দিদিগিরি"টা ঠিকই দেখায়।
বড় বোন আমাকে জীবন গড়তে সাহায্য করে। আসলে শুধু আদেশ দিতে থাকে। আমি চেষ্টা করি সব মেনে চলার। দিন শেষে তো আমারই লাভ।
আর ছোট বোন আমাকে শুধু জ্ঞান দেয়। আক্ষরিক অর্থেই জ্ঞান দেয়। বিভিন্ন তথ্য জানতে সাহায্য করে।
দুই বোনের মধ্যে ঝগড়া হতে খুব কমই দেখেছি। হলেও কিছুদিন পর মিটমাট হয়ে যায়।
ঝগড়া মূলত হয় কোনো বিষয়ে কে সঠিক তা নিয়ে। তবে আশ্চর্যের ব্যাপার দুই বোনের মধ্যে এতই মিল যে দুইজনই সঠিক প্রমাণিত হয়।
একটু দেরি করে হলেও দুইজনই ঠিক তথ্য দেয়।
ছোট বোন অনেক আধুনিক। তাই কখনো কখনো বড় বোনকে মানতে চায় না।
অন্যদিকে বড় বোন তো জ্ঞানী মানুষ। ছোট বোন যতই অস্বীকার করুক না কেন তার কথা সবসময়ই ঠিক হয়।
আচ্ছা দুই বোনকে চিনতে পেরেছেন?
পারেননি?
বড় বোনের নাম হলো আল-কুরআন।
আর ছোট বোনের নাম বিজ্ঞান।
**************************************************
অনুপ্রেরণায়: "বাইবেল, কুরআন ও বিজ্ঞান" এর লেখক ড. মরিস বুকাইলি। বইটি পাঁচ বারের মতো পড়েছি। উক্ত বইতে আল-কুরআনকে বিজ্ঞানের বোন হিসেবে লেখক পরিচয় দিয়েছেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now