বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

« [জীবনের গল্প] সমুদ্রের ঢেউ

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shadin jion (০ পয়েন্ট)

X সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটা পিচ্চি ছেলে তার বাবাকে বলেছিলো, "বাবা আমি যদি ঐ সমুদ্রে ডুবে যাই?" বাবা তখন একটা মুচকি হাসি দিয়ে ছেলের হাত শক্ত করে ধরে বলেছিলো "ধুর বোকা , তুমি ডুববে না । আমি আছি না !" এরপর কেঁটে যায় পঁচিশটি বছর । এ দীর্ঘ সময়টাতে বাবা তার ছেলেকে ঠিকই আগলে রেখে ছিলো কঠিন কঠিন সব ঢেউয়ের হাত থেকে । এক ফোঁটা আঘাতও ছেলেটির গায়ে ছুতে দেয়নি বাবাটা ! সময়ের পরিক্রমায় বাবা হয়ে যায় বুড়ো আর ছেলেটি হয়ে ওঠে প্রাপ্তবয়স্ক এক টগবগে যুবক অথচ সেই যুবক হয়ে ওঠা ছেলেটিই একটা সময় তার বৃদ্ধ বাবাকে গভীর এক সমুদ্রে মাঝে এনে ছেড়ে দেয় । এটা একটু অন্যরকম সমুদ্র । এখানে রয়েছ গভীর এক শূন্যতা । যেখানে থাকে না কোন প্রিয় মানুষ । জীবনের শেষ সময়টাকে পার করতে একাকিত্ম আর অবহেলাকে সঙ্গী করে । আমরা সে জায়গাটাকে বলি বৃদ্ধাশ্রম ! ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার সময় বলে , "বাবা আমি ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত ! তোমাকে একদমই সময় দিতে পারি না । তুমি মন খারাপ করো না ! এখানে তুমি বরং ভালোই থাকবে । " বাবাটা এবারো একটা মুচকি হাসি দিয়ে বলল "ধুর বোকা ! তুই তোর পথে এগিয়া যা । আমি আছি তো ..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now