বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আফ্রিকার গল্প (সৈকত রুদ্র)

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ❤আসিফ❤ (০ পয়েন্ট)

X রাজামশাইয়ের শখ গল্প শোনা । শখ না বলে বাতিকও বলা যায় । গল্প শুনে শুনে রাজামশাই নিজেই হয়ে গেছেন গল্পের খনি । ফলে কোনও গল্পই তাঁর কাছে নতুন মনে হয় না । গল্প শুনতে শুনতে গল্প-বলিয়েকে থামিয়ে দিয়ে বাকিটুকু নিজেই শেষ করে দেন । বড় একঘেয়েমিতে কাটে দিনগুলো । রাজা তাই একদিন ঘোষণা করলেন, যে তাঁকে পৃথিবীর সবচেয়ে বড় গল্পটি শুনিয়ে হাসাতে পারবে তাকে তিনি দুহাত ভরে পুরস্কার দেবেন । চারিদিকে ঢেঁড়া পিটিয়ে জানানো হল রাজার ঘোষণা । পুরস্কারের লোভে দেখতে দেখতে জুটে গেল অনেক লোক । সবাই লম্বা লম্বা গল্প শোনায় । রাজা শুনে বলেন, দূর ! এই নাকি তোমার সবচেয়ে বড় গল্প ! আর এতে হাসির আছে নাকি কিছু ? একদিন রাজার কাছে এল একটা ছেলে । বলল, আমি আপনাকে সবচেয়ে বড় গল্প শুনিয়ে হাসাবো । - তাই নাকি ? বেশ, শুরু করো । - অনেক অনেক দিন আগে উবানবাউ নামে একটা লোক ছিল । উবানবাউ এত খেত যে কিছুতেই তার পেট ভরত না । তাই শুনে দেশের রাজা বললেন, ওকে নিয়ে এসো আমার কাছে । আমি ওকে আশ মিটিয়ে খাওয়াব । উবানবাউ এল । রাজার হুকুমে তার জন্য কয়েকশ উটের পিঠে এল হাজার হাজার পাত্র ভরতি সুরুয়া, মাংস, ফল, আরও কত কী । কাতারে কাতারে মানুষ এল উবানবাউয়ের খাওয়া দেখতে । গায়েনরা শুরু করল গান, বায়েনরা শুরু করল বাজনা । রাজাকে প্রণাম জানিয়ে খাওয়া শুরু করল উবানবাউ । সে খাচ্ছে তো খাচ্ছেই, খাচ্ছে তো খাচ্ছেই, খাচ্ছে তো খাচ্ছেই, খাচ্ছে, খাচ্ছে, খাচ্ছে, খাচ্ছেই, খাচ্ছেই, খাচ্ছেই...। - তারপর ? তারপর কী হল ? রাজা জিজ্ঞেস করলেন । - দাঁড়ান না, এই তো সবে শুরু । এখনও হাজার হাজার পাত্র বাকি । দেখুন না, কী হয় । তারপর উবানবাউ তো খেয়েই চলেছে, খেয়েই চলেছে, খেয়েই চলেছে, খাচ্ছে, খাচ্ছে, খাচ্ছে...। বেলা গড়িয়ে সন্ধে হল । ছেলেটা বলে চলেছে উবানবাউয়ের খাওয়ার গল্প । উবানবাউ খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, খাচ্ছে, খাচ্ছে, খাচ্ছে...। রাজা ক্লান্ত হয়ে বললেন, ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক । কাল সকালে আবার শুনব তোমার গল্প । পরদিন সকালে রাজা আবার বসলেন গল্প শুনতে । ছেলেটা আবার শুরু করল গল্প । - তারপর উবানবাউ তো খেয়েই চলেছে । শুধু খাচ্ছেই না, পানও করছে । খাচ্ছে আর পান করছে, পান করছে আর খাচ্ছে, খাচ্ছে আর পান করছে, খাচ্ছে, পান করছে, খাচ্ছে, পান করছে, খাচ্ছে, পান করছে...। শুনতে শুনতে অবশেষে রাজা হাসতে শুরু করলেন । - ঠিক আছে, ঠিক আছে । সত্যিই এর চেয়ে বড় গল্প আর হয় না । এবার তুমি থামো, বিশ্রাম নাও । রাজা খুশি হয়ে অনেক পুরস্কার দিলেন ছেলেটাকে । পোঁটলাপুঁটলি বেঁধে পুরস্কার নিয়ে উটের পিঠে চেপে ফিরে চলল খুদে গল্প-বলিয়ে । উটের পিঠে দুলতে দুলতে হাসতে হাসতে সে বলতে লাগল, উবানবাউ খাচ্ছে আর খাচ্ছে আর খাচ্ছে আর খাচ্ছে...।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now