বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শিক্ষামূলক গল্প: বুদ্ধির জয়
একদা এক ইহুদি একজন মুসলিমকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। মুসলিম ব্যক্তি তার দাওয়াত গ্রহণ করেন এবং যথাসময়ে তার বাড়িতে আসেন। ইহুদি ব্যক্তি তাঁকে আপ্যায়ন করেন।
প্রথমে আঙ্গুর দিয়ে আপ্যায়ন করেন। মুসলিম ব্যক্তি আল্লাহর নাম নিয়ে আঙ্গুর গ্রহণ করেন। আহার শেষ আল্লাহর শুকরিয়া আদায় করেন।
কিন্তু অতঃপর ইহুদিটি তাঁকে মদ পরিবেশন করেন। মুসলিম ব্যক্তি হাত গুটিয়ে নেন। তিনি ইহুদিকে বলে দেন, আল্লাহ মদ হারাম করেছেন, তাই আমি মদ পান করিনা।
ইহুদি: আপনাদের আচরণ বিস্ময়কর। আপনারা আঙ্গুর আহার করেন, মদ গ্রহণ করেন না, অথচ মদ তো আঙ্গুর থেকেই
তৈরি করা হয়েছে!
মুসলিম: আপনার কি স্ত্রী আছে?
ইহুদি: আছে।
মুসলিম: আপনার কি কন্যা আছে?
ইহুদি: আছে।
মুসলিম: এবার আমাকে বলুন, আপনার স্ত্রী কি আপনার জন্যে হালাল?
ইহুদি: হ্যাঁ অবশ্যই হালাল।
মুসলিম: আপনার কন্যাটি কি আপনার জন্যে হালাল?
ইহুদি: না, না, অকাট্য নিষিদ্ধ।
মুসলিম: কেন নিষিদ্ধ? সেতো আপনার স্ত্রীর গর্ভ থেকেই বের হয়েছে?
ইহুদি: আমার স্ত্রীর গর্ভ থেকেই বের হয়েছে, বলেই তো কন্যা হারাম।
মুসলিম: তাহলে...
ইহুদি লোকটি অভিভূত হলেন,
ইসলামের বিধানের অসাধারণ যৌক্তিকতা বুঝতে পেরে তিনি স্বীকার করলেন -
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ (সা.) আল্লাহর রসূল।
“সুবহানাল্লাহ”
মন্তব্য:পড়ে ভালো লাগলে star দিবেন।so friends (no news is absolutely good news)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now