বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
টাইটানিক নামক বিশাল জাহাজের সাথে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া কষ্টকর।বিশেষ করে জন ক্যামেরুনের "TITANIC" সিনেমার পর এই টাইটানিক যেন পরিচিত পায় নতুন এক ভিন্নরূপে।সেই ডুবে যাওয়ার দৃশ্য দেখে কাঁদে নাই এমন লোক সহজে খুঁজে পাওয়া যাবে না।কিন্তু আসলেই কী টাইটানিক ডুবেছিল নাকি এর পেছনেও আছে কোন রহস্য!!
এই টাইটানিক যখন বানানো হয়েছিল তখন এর ডিজাইনার 'থমাস এন্ড্রু' দাবি করেছিলেন এই টাইটানিক কোনদিন ডুবানো সম্ভব না।এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তিনি কেন এরকম বলেছিলেন।আসল বিষটা ছিল টাইটানিকের নকশায়।
টাইটানিককে বানানোর সময় একে এমনভাবে বানানো হয়েছিল যে এর মধ্যে ছিল অনেকগুলি কম্পার্টমেন্ট,যেগুলো একটি আরেকটি থেকে আলাদা এবং মধ্যবর্তী যাতায়তের দরজাগুলোতে ছিল সম্পুর্ণ পানি রোধক দরজার ব্যবস্থা।এই রকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয় প্রথম টাইটানিকে আর এখন পর্যন্ত বর্তমান বিশ্বের প্রতিটি জাহাজে এবং ডুবজাহাজে ব্যবহৃত হচ্ছে এই কম্পার্টমেন্ট ব্যবস্থা।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কম্পার্টমেন্ট থাকলে সুবিধা কী?তার আগে লোহার জাহাজ পানিতে ভাসে কীভাবে তা সম্পর্কে একটু ধারণা দেই।পানিতে কোন বস্তু ভাসার মুল তত্ত্ব হলো
(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now