বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পবিত্র জুমার সালাতের মধ্য দিয়ে ৮৬ বছর গতকাল শুক্রবার আবার মসজিদ হিসেবে যাত্রা শুরু করল তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া।এ দিন সকাল থেকেই আয়া সোফিয়া অভিমুখে মানুষের ঢল নামে।ঐতিহাসিক এই স্থাপনার বাইরে ও রাস্তায় মানুষ সালাত আদায় করেন।সোশ্যাল মিডিয়াতে এ মসজিদে সালাতের জায়গা পেতে রাতেই মানুষের জমায়েতের ছবি ভাইরাল হয়।১৯৩৪ সালের পর এই প্রথম আয়া সোফিয়ায় সালাত আদায় করা হলো।
সংবাদমাধ্যমে ইয়েনি শাফাকের খবরে বলা হয়,জুমার সালাতের আগেই উপস্থিত হন তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।মসজিদে প্রবেশ করে তিনি পবিত্র কুরআন তিলাওয়াত করেন।এ সময় তিনি সূরা ফাতিহা ও সূরা আল-বাকারা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেন।এরপর মসজিদের চারটি মিনার থেকে চারজন মুয়াজ্জিন আজান দেন।পরে উপস্থিত লোকেরা জুমার সালাত আদায় করেন।
দেশী-বিদেশী পর্যটকদের জন্য তুরষ্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে আয়া সোফিয়া অন্যতম।১৯৮৫ সালে জাদুঘর হিসেবে স্থাপনাটি বিশ্ব ঐতিহ্যের তালিকার অর্ন্তগত হয়।১৯৩৫ সালে তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল পাশা এটিকে জাদুঘর ঘোষণা করেন।৮৬ বছর পর এটিকে আবার মসজিদ ঘোষণা করা হয়।
[Collected]:নয়া দিগন্ত।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now