বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখকঃ মোঃ আনিছুর রহমান ( নিজ )
প্রকাশনাঃ হ্যামক ট্যুরিজম বিডি
শ্রেণীঃ উপন্যাস
প্রকাশকালঃ ২০১০
♥♥♥♥♥♥♥♥♥♥
♥পর্ব-৮♥
শুরু হলো আমার জীবনের গল্প। আমি ও মাঝি। যমুনা নদীতে ভাসছি। আর আমি বলে চলছি আমার জীবনের সেই গল্পটি। যে জন্য আমি যমুনা নদীতে বেড়াতে এসেছি।
- কিছু বলছো না যে? শুধু আমার দুঃখের গল্প শুনবে। তোমার গল্প বলবে না কবি। তোমার গল্পটি শুনতে আমি অধীর আগ্রহে বসে আছি।
সাগর মাঝি এভাবে এ কথাগুলো শুধায় আমাকে। আনমনা ভাবটা কাটিয়ে হাসতে চাচ্ছি। হাসি পাচ্ছে না যেন! বোবা হয়ে গেলাম নাকি? আসলে আমি সামান্য দুঃখেও কাতর হয়ে পড়ি। কোন কথাই বের হচ্ছে মুখ থেকে।
অতঃপর আমি নিজেকে সামলিয়ে নিচ্ছি। নীলাকাশের তারার সাথে, উচ্ছ্বলিত ঢেউয়ের সাথে মনটাকে মিলিয়ে নিচ্ছি। আর মাঝির সাথে হচ্ছে আমার জীবনের গল্প।
আমি মোঃ আনিছুর রহমান। কবিতা লিখি। গল্প লিখি। আমি নই, আমি আমার কবিতার দ্বারা সবাইকে বুঝাই আমার মনের কথা। আমার অন্তরঙ্গ বন্ধু আবু সাইদ আব্দুল্লাহ। আমাদের দেখে মনে হয় আমরা আপন ভাই। তেমনি বটে। সাইদের বড় ভাই আকাশ আমার বড় ভাইয়ের মতো। আকাশ ভাই আমাদের এতটা স্নেহ করেন তা ভাষায় বলা যাবে না। আকাশ ভাইয়ের মাঝে আছে অসাধারণ ব্যক্তিত্ব। তিনি গত ২০ ডিসেম্বর ২০০৮ সালে মিতা আপার সাথে দাম্পত্য জীবন যাপন শুরু করেন। তাদের ভালবাসা যেন ধ্রুব। খুব সুখে দিন চলে যাচ্ছিল তাদের।
হঠাৎ একটি ঝড়ে সোনার সংসারে ছিন্ন হলো দু'টি মনের। আকাশ ভেঙে মাথায় পড়ার উপক্রম। দাম্পত্য জীবন দুবছর না যেতে হাজির হলো এক মহাবিপদ। এলাকার নেতা কামাল মিতাকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। ফন্দি আঁটে। কামালের গুটিচাল সফল হয়। অথচ কামাল পায়নি মিতাকে। মিতার উপর আকাশের অভিমান জন্মে। গভীর এক অভিমান। মিতা আকাশের বাড়ি থেকে চলে আসে। আর একটি চিঠি লিখে আসে সে,
প্রিয় আকাশ,
হতভাগীর সামান্য ভালবাসা গ্রহণ করো। তুমি কি জানো? তোমাকে আমি কতটা ভালবাসি? তুমি যে কারণে আমার উপর অভিমান করেছো, আমাকে ঘৃণা করছো। আমি সে রকম নই। আমাকে একটু বুঝার চেষ্টা করো। আমি তোমাকে ঠকাই নি। তুমি যেদিন তোমার ভুল বুঝতে পারবে সেদিনই আমি ফিরে আসব।
ইতি-
তোমার সহধর্মিণী, শুভাকঙ্খী
মিতা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now